আলোর সন্ধানে প্রতিদিন

সিলেটে তোপের মুখে সংবাদমাধ্যম সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করল এসএমপি

হাফিজুল ইসলাম লস্কর,

সিনিয়র স্টাফ রিপোর্টার,

​সিলেট মহানগরীতে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ এবং সেগুলোতে লাইক-শেয়ার না করার বিতর্কিত সেই গণবিজ্ঞপ্তি ১২ ঘণ্টা পার হওয়ার আগেই প্রত্যাহার করে নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। আইনি এখতিয়ার নিয়ে তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে বৃহস্পতিবার (৩০/০৪/২৬) সকালে নতুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগের আদেশটি বাতিল ঘোষণা করা হয়।

গত বুধবার সন্ধ্যায় এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, যথাযথ নিবন্ধন ছাড়া অনেক পোর্টাল রাষ্ট্রবিরোধী অপপ্রচার ও ভিত্তিহীন সংবাদ প্রচার করছে। বিজ্ঞপ্তিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ​আগামী ৪৮ ঘণ্টার মধ্যে (১ মে সন্ধ্যা ৬টার মধ্যে) অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণ করতে হবে। ​অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

​সাধারণ জনতাকে এসব নিউজ পোর্টালের সংবাদে লাইক, কমেন্ট বা শেয়ার না করার অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিটি প্রকাশের পরপরই সাংবাদিক সমাজ ও আইন বিশেষজ্ঞদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সমালোচকদের মতে, কোনো অনলাইন পোর্টাল নিবন্ধন দেওয়া বা বন্ধ করার চূড়ান্ত এখতিয়ার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের, পুলিশের নয়। তথ্য মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা ছাড়াই পুলিশের এমন একক সিদ্ধান্তকে 'এখতিয়ার বহির্ভূত' এবং 'মুক্ত গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ' হিসেবে অভিহিত করেন অনেকে।

যদিও শুরুতে এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম দাবি করেছিলেন, পুলিশ কমিশনার আইন অনুযায়ী এই বিজ্ঞপ্তি দেওয়ার ক্ষমতা রাখেন। কমিশনার নিজেও দাবি করেছিলেন, এটি ২০২১ সালের একটি হাইকোর্টের নির্দেশনার আলোকে জনস্বার্থে করা হয়েছে।

​তবে বিতর্কের ঝড় থামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম ও সচেতন মহলে ব্যাপক সমালোচনার মুখে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালেই নিজের অবস্থান থেকে সরে আসেন পুলিশ কমিশনার। এসএমপি কমিশনারের স্বাক্ষরিত নতুন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বের গণবিজ্ঞপ্তিটি (স্মারক নম্বর: সিটিএসবি/এসএমপি/২৫০১) বাতিল করা হয়েছে।

১২ ঘণ্টার ব্যবধানে পুলিশের এই নাটকীয় সিদ্ধান্ত বদল নিয়ে সিলেটে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আইনি সীমাবদ্ধতা ও জনমতের চাপের মুখেই পুলিশ প্রশাসন এই কঠোর অবস্থান থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে।

বিষয় : #bnp #osmani Nagar #সিলেট #বিশ্বনাথ উপজেলা #জামাল পুর #গোপালগঞ্জ #আমারদশ

আপনার মতামত লিখুন

 আলোর সন্ধানে প্রতিদিন

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সিলেটে তোপের মুখে সংবাদমাধ্যম সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করল এসএমপি

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

হাফিজুল ইসলাম লস্কর,

সিনিয়র স্টাফ রিপোর্টার,

​সিলেট মহানগরীতে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ এবং সেগুলোতে লাইক-শেয়ার না করার বিতর্কিত সেই গণবিজ্ঞপ্তি ১২ ঘণ্টা পার হওয়ার আগেই প্রত্যাহার করে নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। আইনি এখতিয়ার নিয়ে তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে বৃহস্পতিবার (৩০/০৪/২৬) সকালে নতুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগের আদেশটি বাতিল ঘোষণা করা হয়।

গত বুধবার সন্ধ্যায় এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, যথাযথ নিবন্ধন ছাড়া অনেক পোর্টাল রাষ্ট্রবিরোধী অপপ্রচার ও ভিত্তিহীন সংবাদ প্রচার করছে। বিজ্ঞপ্তিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ​আগামী ৪৮ ঘণ্টার মধ্যে (১ মে সন্ধ্যা ৬টার মধ্যে) অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণ করতে হবে। ​অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

​সাধারণ জনতাকে এসব নিউজ পোর্টালের সংবাদে লাইক, কমেন্ট বা শেয়ার না করার অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিটি প্রকাশের পরপরই সাংবাদিক সমাজ ও আইন বিশেষজ্ঞদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সমালোচকদের মতে, কোনো অনলাইন পোর্টাল নিবন্ধন দেওয়া বা বন্ধ করার চূড়ান্ত এখতিয়ার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের, পুলিশের নয়। তথ্য মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা ছাড়াই পুলিশের এমন একক সিদ্ধান্তকে 'এখতিয়ার বহির্ভূত' এবং 'মুক্ত গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ' হিসেবে অভিহিত করেন অনেকে।

যদিও শুরুতে এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম দাবি করেছিলেন, পুলিশ কমিশনার আইন অনুযায়ী এই বিজ্ঞপ্তি দেওয়ার ক্ষমতা রাখেন। কমিশনার নিজেও দাবি করেছিলেন, এটি ২০২১ সালের একটি হাইকোর্টের নির্দেশনার আলোকে জনস্বার্থে করা হয়েছে।

​তবে বিতর্কের ঝড় থামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম ও সচেতন মহলে ব্যাপক সমালোচনার মুখে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালেই নিজের অবস্থান থেকে সরে আসেন পুলিশ কমিশনার। এসএমপি কমিশনারের স্বাক্ষরিত নতুন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বের গণবিজ্ঞপ্তিটি (স্মারক নম্বর: সিটিএসবি/এসএমপি/২৫০১) বাতিল করা হয়েছে।

১২ ঘণ্টার ব্যবধানে পুলিশের এই নাটকীয় সিদ্ধান্ত বদল নিয়ে সিলেটে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আইনি সীমাবদ্ধতা ও জনমতের চাপের মুখেই পুলিশ প্রশাসন এই কঠোর অবস্থান থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে।

 আলোর সন্ধানে প্রতিদিন

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন