মোঃ রাজন আহমদ, সম্পাদক ও প্রকাশক
সিলেট, ১৫ এপ্রিল ২০২৬:
সাবেক সিলেট জেলা বিএনপি’র সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেটের গণমানুষের প্রিয় নেতা জননেতা এম. ইলিয়াস আলীর রহস্যজনক গুমের ১৪ বছর পূর্তি উপলক্ষে সিলেটে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, সিলেট জেলা’র উদ্যোগে আগামী ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, বাদ আসর পবিত্র হযরত শাহজালাল (রাহঃ) মাজার মাজার মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এ অনুষ্ঠানে পবিত্র কুরআন খতম, মিলাদ মাহফিল এবং দেশ, জাতি ও ইলিয়াস আলীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা যায়, সিলেট জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ নূরুল হকের নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, এম. ইলিয়াস আলী ২০১২ সালে রহস্যজনকভাবে নিখোঁজ হন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় পরিবার, স্বজন ও দলীয় নেতাকর্মীদের মাঝে এখনো গভীর শোক ও বেদনার ছায়া বিরাজ করছে। এ প্রেক্ষাপটে তাঁর স্মরণে এবং আত্মার শান্তি কামনায় প্রতিবছরের ন্যায় এ বছরও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, “ইলিয়াস আলী ছিলেন আপসহীন, ত্যাগী ও গণমানুষের নেতা। তাঁর অবদান সিলেটসহ সারাদেশে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনায় এই আয়োজন করেছি এবং আল্লাহর দরবারে তাঁর জন্য রহমত কামনা করছি।”
দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য সকল স্তরের জনগণের প্রতি আন্তরিক আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, আপনাদের মূল্যবান উপস্থিতি এ ধর্মীয় আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ, সার্থক ও বরকতময় করে তুলবে—ইনশাআল্লাহ।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন