মোঃ রাজন আহমদ নির্বহী সম্পাদক সিলেট নগরীর চণ্ডিপুল এলাকায় ঐতিহ্যবাহী বাংলা খাবারের নতুন ঠিকানা হিসেবে “গ্রাম বাংলা রেস্টুরেন্ট”-এর ২য় শাখার শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। রবিবার (১০ মে ২০২৬) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে রেস্টুরেন্টটি। উদ্বোধনের পর থেকেই স্থানীয় খাদ্যরসিকদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, দেশীয় স্বাদ ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবারকে সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই তাদের এই উদ্যোগ। এখানে পাওয়া যাবে চাউলের রুটি, গরুর মাংস, হাঁসের মাংস, গরুর কলিজা, গরুর ভুঁড়ি, কক মোরগ, লাল মোরগ, বয়লার মোরগ, পাবদা মাছ, টেংরা মাছ, ছোট মাছ, ভর্তা আইটেম, ডিম খিচুড়িসহ নানা ধরনের জনপ্রিয় বাংলা খাবার।প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী প্রভাষক শাহিন আহমদ চপল বলেন, “আমরা চেষ্টা করছি স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু বাংলা খাবার মানুষের কাছে পৌঁছে দিতে। প্রথম শাখার সাফল্যের ধারাবাহিকতায় চণ্ডিপুলে দ্বিতীয় শাখা চালু করেছি।”পরিচালনায় রয়েছেন হেলাল আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। নতুন এই রেস্টুরেন্টটি সিলেট চণ্ডিপুল নর্থইস্ট মেডিকেল এন্ড কলেজের পাশেই অবস্থিত। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেন, মানসম্মত খাবার ও আন্তরিক সেবার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি সবার আস্থা অর্জন করবে।