আলোর সন্ধানে প্রতিদিন

কুলাউড়ায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৩০ পরীক্ষার্থী অনুপস্থিত

ছবি সংগ্রহ নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধ:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই ৩০ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত বাংলা বিষয়ের পরীক্ষায় এসব শিক্ষার্থী অংশগ্রহণ করেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কুলাউড়ায় মোট ৯টি মূল কেন্দ্র এবং ২টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অনুপস্থিত ৩০ জন পরীক্ষার্থী এবার এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করলেও প্রথম দিনের পরীক্ষায় উপস্থিত হয়নি।

এদিকে, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়ে শুরু হয়েছে। সারাদেশের মতো কুলাউড়াতেও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মোল্লা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষা চলাকালীন কোনো ধরনের অনিয়ম যেন না ঘটে, সে লক্ষ্যে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

বিষয় : #osmani Nagar #সিলেট #বিশ্বনাথ উপজেলা #জামাল পুর

আপনার মতামত লিখুন

 আলোর সন্ধানে প্রতিদিন

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

কুলাউড়ায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৩০ পরীক্ষার্থী অনুপস্থিত

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

নিজস্ব প্রতিনিধ:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই ৩০ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত বাংলা বিষয়ের পরীক্ষায় এসব শিক্ষার্থী অংশগ্রহণ করেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কুলাউড়ায় মোট ৯টি মূল কেন্দ্র এবং ২টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অনুপস্থিত ৩০ জন পরীক্ষার্থী এবার এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করলেও প্রথম দিনের পরীক্ষায় উপস্থিত হয়নি।

এদিকে, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়ে শুরু হয়েছে। সারাদেশের মতো কুলাউড়াতেও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মোল্লা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষা চলাকালীন কোনো ধরনের অনিয়ম যেন না ঘটে, সে লক্ষ্যে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

 আলোর সন্ধানে প্রতিদিন

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন