আলোর সন্ধানে প্রতিদিন

তাজপুরবাসীর প্রশ্ন: কে এই ওয়াশ করনি? অল্প সময়ে কিভাবে বিপুল সম্পদের মালিক?

ছবি সংগ্রহ নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধ 

ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নে এখন সর্বত্র একটাই আলোচনা— “কে এই ওয়াশ করনি?”
স্থানীয়দের দাবি, অল্প কয়েক বছরের ব্যবধানে তিনি হয়ে উঠেছেন বিপুল সম্পদের মালিক। একটি ছোট ব্যাটারির দোকান থেকে শুরু করে বর্তমানে জমি, বাড়ি, ব্যবসা ও নগদ অর্থের বিশাল পরিমাণ সম্পদের মালিক হওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

তাজপুর বাজার, স্কুল রোড ও আশপাশ এলাকার সাধারণ মানুষের ভাষ্য অনুযায়ী, আগে সাধারণ ব্যবসায়ী হিসেবে পরিচিত থাকলেও হঠাৎ করেই তার জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন দেখা যায়। এলাকাবাসীর অভিযোগ, স্বল্প সময়ে এত অর্থ ও সম্পদের উৎস নিয়ে রহস্য তৈরি হয়েছে।

সম্প্রতি তাজপুর স্কুল রোডে ড্রেন নির্মাণকাজ চলাকালীন মাটির নিচে থাকা পুরাতন টিএন্ডটি ক্যাবল সরানোর ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানের পুরাতন টিএন্ডটি ক্যাবল গোপনে কেটে বিক্রির সঙ্গে একটি চক্র জড়িত থাকতে পারে। আর সেই চক্রের সঙ্গে কারা জড়িত, তা নিয়ে এখন এলাকাজুড়ে চলছে নানা গুঞ্জন।

সূত্রমতে জানা যায়, কয়েকদিন আগে এলাকায় ক্যাবল অপসারণের সময় স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্তের আশ্বাস দেয়। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ না হওয়ায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে।

স্থানীয় সচেতন মহল বলছে,
“একটি ছোট ব্যাটারির দোকান দিয়ে ব্যবসা শুরু করে যদি কেউ অল্প সময়ে কোটি টাকার সম্পদের মালিক হয়ে যায়, তাহলে সেই সম্পদের উৎস তদন্ত করা জরুরি। জনগণ সত্য জানতে চায়।”

এলাকাবাসীর দাবি, প্রশাসন যদি নিরপেক্ষ তদন্ত করে তাহলে অনেক অজানা তথ্য বেরিয়ে আসতে পারে। বিশেষ করে টিএন্ডটি ক্যাবল অপসারণ, বিক্রি এবং এর সঙ্গে জড়িত সম্ভাব্য সিন্ডিকেটের বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

তাজপুরবাসীর প্রশ্ন এখন একটাই—
এত সম্পদের পেছনে আসল রহস্য কী?
শুধু ব্যাটারির ব্যবসা, নাকি এর আড়ালে রয়েছে আরও বড় কোনো কাহিনী?

সাধারণ জনগণ দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

বিষয় : #osmani Nagar #সিলেট #বিশ্বনাথ উপজেলা #জামাল পুর #গোপালগঞ্জ #আমারদশ

আপনার মতামত লিখুন

 আলোর সন্ধানে প্রতিদিন

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

তাজপুরবাসীর প্রশ্ন: কে এই ওয়াশ করনি? অল্প সময়ে কিভাবে বিপুল সম্পদের মালিক?

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

নিজস্ব প্রতিনিধ 

ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নে এখন সর্বত্র একটাই আলোচনা— “কে এই ওয়াশ করনি?”
স্থানীয়দের দাবি, অল্প কয়েক বছরের ব্যবধানে তিনি হয়ে উঠেছেন বিপুল সম্পদের মালিক। একটি ছোট ব্যাটারির দোকান থেকে শুরু করে বর্তমানে জমি, বাড়ি, ব্যবসা ও নগদ অর্থের বিশাল পরিমাণ সম্পদের মালিক হওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

তাজপুর বাজার, স্কুল রোড ও আশপাশ এলাকার সাধারণ মানুষের ভাষ্য অনুযায়ী, আগে সাধারণ ব্যবসায়ী হিসেবে পরিচিত থাকলেও হঠাৎ করেই তার জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন দেখা যায়। এলাকাবাসীর অভিযোগ, স্বল্প সময়ে এত অর্থ ও সম্পদের উৎস নিয়ে রহস্য তৈরি হয়েছে।

সম্প্রতি তাজপুর স্কুল রোডে ড্রেন নির্মাণকাজ চলাকালীন মাটির নিচে থাকা পুরাতন টিএন্ডটি ক্যাবল সরানোর ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানের পুরাতন টিএন্ডটি ক্যাবল গোপনে কেটে বিক্রির সঙ্গে একটি চক্র জড়িত থাকতে পারে। আর সেই চক্রের সঙ্গে কারা জড়িত, তা নিয়ে এখন এলাকাজুড়ে চলছে নানা গুঞ্জন।

সূত্রমতে জানা যায়, কয়েকদিন আগে এলাকায় ক্যাবল অপসারণের সময় স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্তের আশ্বাস দেয়। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ না হওয়ায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে।

স্থানীয় সচেতন মহল বলছে,
“একটি ছোট ব্যাটারির দোকান দিয়ে ব্যবসা শুরু করে যদি কেউ অল্প সময়ে কোটি টাকার সম্পদের মালিক হয়ে যায়, তাহলে সেই সম্পদের উৎস তদন্ত করা জরুরি। জনগণ সত্য জানতে চায়।”

এলাকাবাসীর দাবি, প্রশাসন যদি নিরপেক্ষ তদন্ত করে তাহলে অনেক অজানা তথ্য বেরিয়ে আসতে পারে। বিশেষ করে টিএন্ডটি ক্যাবল অপসারণ, বিক্রি এবং এর সঙ্গে জড়িত সম্ভাব্য সিন্ডিকেটের বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

তাজপুরবাসীর প্রশ্ন এখন একটাই—
এত সম্পদের পেছনে আসল রহস্য কী?
শুধু ব্যাটারির ব্যবসা, নাকি এর আড়ালে রয়েছে আরও বড় কোনো কাহিনী?

সাধারণ জনগণ দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

 আলোর সন্ধানে প্রতিদিন

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন