আলোর সন্ধানে প্রতিদিন

ওসমানীনগরে ঝাপার খালে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৭

নিজস্ব সংবাদদাতা 

সিলেটের ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের পীরের বাজার এলাকার ঝাপার খালে মাছ ধরা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় লামাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ ফজলু মিয়া ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আলীপুর গ্রামের তেরাব আলী, আরশ আলী, ফখরুল মিয়া, সোহেল মিয়া, মইনুল আহমদসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঝাপার খালে মাছ ধরা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ফজলু মিয়াসহ কয়েকজন খালে জাল দিয়ে মাছ ধরতে গেলে বিবাদীপক্ষ তাদের বাধা দেয়। একপর্যায়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়।

অভিযোগে বলা হয়, সংঘর্ষে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে হবিব উল্লা, ফজলু মিয়া, মুনসুর আলী, আব্দুর রহমান, মতিন মিয়া, রুশন মিয়া ও আব্দুস সালাম গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত হবিব উল্লা ও ফজলু মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে।

এ বিষয়ে ওসমানীনগর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : #osmani Nagar

আপনার মতামত লিখুন

 আলোর সন্ধানে প্রতিদিন

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ওসমানীনগরে ঝাপার খালে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৭

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

নিজস্ব সংবাদদাতা 

সিলেটের ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের পীরের বাজার এলাকার ঝাপার খালে মাছ ধরা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় লামাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ ফজলু মিয়া ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আলীপুর গ্রামের তেরাব আলী, আরশ আলী, ফখরুল মিয়া, সোহেল মিয়া, মইনুল আহমদসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঝাপার খালে মাছ ধরা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ফজলু মিয়াসহ কয়েকজন খালে জাল দিয়ে মাছ ধরতে গেলে বিবাদীপক্ষ তাদের বাধা দেয়। একপর্যায়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়।

অভিযোগে বলা হয়, সংঘর্ষে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে হবিব উল্লা, ফজলু মিয়া, মুনসুর আলী, আব্দুর রহমান, মতিন মিয়া, রুশন মিয়া ও আব্দুস সালাম গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত হবিব উল্লা ও ফজলু মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে।

এ বিষয়ে ওসমানীনগর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 আলোর সন্ধানে প্রতিদিন

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন