মোঃ রাজন আহমদ,
নির্বাহী সম্পাদক:
সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। এরই মধ্যে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেট জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক এবং কেন্দ্রীয় ওলামা দলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাহী সদস্য ওসমানী নগর উপজেলা বিএনপি মাওলানা মোঃ নূরুল হক।
সম্প্রতি এক মতবিনিময় সভা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে ওসমানীনগরের মানুষের পাশে থেকে কাজ করে আসছি। এলাকার উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে একটি কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার গড়ে তোলা অত্যন্ত জরুরি। সে লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনী মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার মানোন্নয়ন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নে তিনি গুরুত্ব দেবেন বলে জানান।
মাওলানা নূরুল হকের প্রার্থিতা ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তার সমর্থকরা ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছেন বলে জানা গেছে। তারা আশা প্রকাশ করছেন, তার সাংগঠনিক দক্ষতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং তৃণমূল পর্যায়ে ব্যাপক গ্রহণযোগ্যতা তাকে নির্বাচনে শক্ত অবস্থানে নিয়ে যাবে।
এদিকে সাধারণ ভোটারদের মধ্যেও তার প্রার্থিতা নিয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, নতুন নেতৃত্ব ও কার্যকর উদ্যোগের মাধ্যমে ওসমানীনগরের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ওসমানীনগরে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছেন। ফলে দিন যত গড়াচ্ছে, ততই জমে উঠছে নির্বাচনী মাঠ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং বেশ উত্তেজনাপূর্ণ।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন