আলোর সন্ধানে প্রতিদিন

বিপরীত বাস্তব হাফিজুল ইসলাম লস্কর



বিপরীত বাস্তব  হাফিজুল ইসলাম লস্কর

বিপরীত বাস্তব

হাফিজুল ইসলাম লস্কর

​আঁকাবাঁকা পথ টানে বেশি

সোজাতে সবার ভয়,

মানুষের রুচি বদলেছে দেখো

সত্যের পরাজয়।

লবণে কখনো ধরে না তো পোকা

মিষ্টিতে পিঁপড়া ধেয়ে,

সুন্দরের পিছে বিপদ লুকায়

অশুভের গান গেয়ে।

​দুধ দিয়ে তুমি পুষলে যারে

কালসাপ তার নাম,

বিষ ঢেলে সে বুঝিয়ে দেবে

ক্ষমার নেই যে দাম।

আহার দিলেই মানুষ চেনা

যায় না তো বারবার,

কার মাঝে কত গরল লুকানো

স্বভাবই আসল সার।

​মদ যে বিকোয় সে বসে থাকে

খরিদ্দার ছোটে তারে,

দুধওয়ালা আজ দুয়ারে দুয়ারে

ঘোরে কেন হাহাকারে?

পবিত্র যা, তার বেলাতেই

প্রশ্ন ওঠে হাজার,

"দুধে কি মেশানো জল?"

সংশয় ঘরে আর পাহাড়।

​অথচ দেখুন, মদের সাথে

হাসিমুখে মেশায় বারি,

বিষকে আপন করে নিতে দেখ

মানুষ কী দ্রুতচারী!

নরম বিছানায় ঘুম আসে না তো

দু'চোখে বালির কণা,

যার ঘর নেই, ঘুমের দেশে সে

অতিথি সতেরো আনা।

​অঢেল যাহার মনের পরিধি

শূন্য তাহার হাত,

রতন যাহার ঝোলা ভরা, সে যে

কুণ্ঠিত কৃপণ জাত।

মানুষের দোষ খুঁজি কেন মিছে?

সব যে স্বভাবের ঘোর,

আজব ভুবন, নিয়তিই টানে

জীবনের শেষ ডোর।

আপনার মতামত লিখুন

 আলোর সন্ধানে প্রতিদিন

মঙ্গলবার, ১৯ মে ২০২৬


বিপরীত বাস্তব হাফিজুল ইসলাম লস্কর

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

বিপরীত বাস্তব

হাফিজুল ইসলাম লস্কর


​আঁকাবাঁকা পথ টানে বেশি

সোজাতে সবার ভয়,

মানুষের রুচি বদলেছে দেখো

সত্যের পরাজয়।


লবণে কখনো ধরে না তো পোকা

মিষ্টিতে পিঁপড়া ধেয়ে,

সুন্দরের পিছে বিপদ লুকায়

অশুভের গান গেয়ে।


​দুধ দিয়ে তুমি পুষলে যারে

কালসাপ তার নাম,

বিষ ঢেলে সে বুঝিয়ে দেবে

ক্ষমার নেই যে দাম।


আহার দিলেই মানুষ চেনা

যায় না তো বারবার,

কার মাঝে কত গরল লুকানো

স্বভাবই আসল সার।


​মদ যে বিকোয় সে বসে থাকে

খরিদ্দার ছোটে তারে,

দুধওয়ালা আজ দুয়ারে দুয়ারে

ঘোরে কেন হাহাকারে?


পবিত্র যা, তার বেলাতেই

প্রশ্ন ওঠে হাজার,

"দুধে কি মেশানো জল?"

সংশয় ঘরে আর পাহাড়।


​অথচ দেখুন, মদের সাথে

হাসিমুখে মেশায় বারি,

বিষকে আপন করে নিতে দেখ

মানুষ কী দ্রুতচারী!


নরম বিছানায় ঘুম আসে না তো

দু'চোখে বালির কণা,

যার ঘর নেই, ঘুমের দেশে সে

অতিথি সতেরো আনা।


​অঢেল যাহার মনের পরিধি

শূন্য তাহার হাত,

রতন যাহার ঝোলা ভরা, সে যে

কুণ্ঠিত কৃপণ জাত।


মানুষের দোষ খুঁজি কেন মিছে?

সব যে স্বভাবের ঘোর,

আজব ভুবন, নিয়তিই টানে

জীবনের শেষ ডোর।


 আলোর সন্ধানে প্রতিদিন


কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন