অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবাব মিয়া এবং গীতা পাঠ করেন উপসহকারী কৃষি কর্মকর্তা পল্লব ভট্টাচার্য। পরে অতিথিদের স্বাগত জানান উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের উপপরিচালক। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং সরকারের বিভিন্ন কৃষিবান্ধব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের আরও দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এছাড়াও বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী এবং কৃষকদের পক্ষে বজলুর রশিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ফজলু মিয়াসহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকরাও কৃষি খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের নানা দিক নিয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
বিষয় : #osmani Nagar

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন