মোঃ রাজন আহমদ, নির্বাহী সম্পাদক, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ওসমানীনগর উপজেলা বাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহ ভাই ও বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মোছাঃ মুছলিমা আক্তার চৌধুরী। তিনি ওসমানীনগর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, সিলেট জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ওসমানীনগর উপজেলা বিএনপি’র সাবেক মহিলা বিষয়ক সম্পাদকা হিসেবে দীর্ঘদিন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম ভাই ও বোন দের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত একটি ধর্মীয় উৎসব। এই ঈদ আমাদেরকে ত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং মহান আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর মহান আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করেই মুসলমানরা প্রতি বছর এই পবিত্র ঈদ উদযাপন করে থাকে।তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলেই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে।মোছাঃ মুছলিমা আক্তার চৌধুরী দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, মহান আল্লাহ তাআলা যেন সকলের কোরবানি কবুল করেন এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যান। তিনি সকল ভেদাভেদ ভুলে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সবশেষে তিনি ওসমানীনগর উপজেলা বাসীসহ সর্বস্তরের জনসাধারণকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন—“ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে।”ঈদ মোবারক