আলোর সন্ধানে প্রতিদিন

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন রোকেয়া সুলতানা তামান্না

ছবি সংগ্রহ মোঃ রাজন আহমদ

নিজস্ব সংবাদদাতা :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক কমিশনার ও জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা তামান্না।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয় এই নেত্রী তৃণমূল থেকে উঠে এসে রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। তিনি তেজগাঁও, শেরেবাংলা ও ঢাকা-১২ আসনে পরপর দুইবার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এবং ওই সময় জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

রোকেয়া সুলতানা তামান্না বৃহত্তর তেজগাঁও থানা মহিলা দলের সভানেত্রী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে গত ১৭ বছর ধরে ঢাকা মহানগর উত্তরে নেতৃত্ব দিয়ে আসছেন এবং বর্তমানে তিনি মহানগর উত্তর মহিলা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতা তাকে একজন যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তারা মনে করেন, তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হলে দল আরও শক্তিশালী হবে।

ঢাকা-১২ আসনের তৃণমূল নেতাকর্মীরা বলেন, এই আসনে বর্তমানে কোনো নির্বাচিত সংসদ সদস্য না থাকায় এলাকার মানুষ বিভিন্ন প্রয়োজনে প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত। এ প্রেক্ষাপটে তৃণমূলের দাবি, রোকেয়া সুলতানা তামান্নাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেওয়া হোক।

তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোর দাবি জানান, একজন পরীক্ষিত ও তৃণমূল থেকে উঠে আসা নেত্রী হিসেবে রোকেয়া সুলতানা তামান্নাকে মনোনীত করা হলে দল ও জনগণ উভয়ই উপকৃত হবে।

বিষয় : চট্টগ্রাম

আপনার মতামত লিখুন

 আলোর সন্ধানে প্রতিদিন

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন রোকেয়া সুলতানা তামান্না

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

নিজস্ব সংবাদদাতা :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক কমিশনার ও জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা তামান্না।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয় এই নেত্রী তৃণমূল থেকে উঠে এসে রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। তিনি তেজগাঁও, শেরেবাংলা ও ঢাকা-১২ আসনে পরপর দুইবার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এবং ওই সময় জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

রোকেয়া সুলতানা তামান্না বৃহত্তর তেজগাঁও থানা মহিলা দলের সভানেত্রী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে গত ১৭ বছর ধরে ঢাকা মহানগর উত্তরে নেতৃত্ব দিয়ে আসছেন এবং বর্তমানে তিনি মহানগর উত্তর মহিলা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতা তাকে একজন যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তারা মনে করেন, তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হলে দল আরও শক্তিশালী হবে।

ঢাকা-১২ আসনের তৃণমূল নেতাকর্মীরা বলেন, এই আসনে বর্তমানে কোনো নির্বাচিত সংসদ সদস্য না থাকায় এলাকার মানুষ বিভিন্ন প্রয়োজনে প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত। এ প্রেক্ষাপটে তৃণমূলের দাবি, রোকেয়া সুলতানা তামান্নাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেওয়া হোক।

তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোর দাবি জানান, একজন পরীক্ষিত ও তৃণমূল থেকে উঠে আসা নেত্রী হিসেবে রোকেয়া সুলতানা তামান্নাকে মনোনীত করা হলে দল ও জনগণ উভয়ই উপকৃত হবে।

 আলোর সন্ধানে প্রতিদিন

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন