আলোর সন্ধানে প্রতিদিন

ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি সংগ্রহ মোঃ রাজন আহমদ

নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ভোলাহাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ গোলাম রব্বানী (২৭)। তিনি উপজেলার মুশরিভুজা এলাকার বাসিন্দা এবং তার পিতা মোঃ জালাল উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশের একটি টিম নির্দিষ্ট স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গোলাম রব্বানীর কাছে তল্লাশি চালিয়ে অবৈধভাবে সংরক্ষিত ৯৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে স্থানীয়ভাবে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক অভিযোগ রয়েছে বলেও পুলিশ সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

এ ঘটনায় ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর ০৩। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।

ভোলাহাট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাদের চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

বিষয় : #bnp

আপনার মতামত লিখুন

 আলোর সন্ধানে প্রতিদিন

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ভোলাহাটে ৯৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ভোলাহাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ গোলাম রব্বানী (২৭)। তিনি উপজেলার মুশরিভুজা এলাকার বাসিন্দা এবং তার পিতা মোঃ জালাল উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশের একটি টিম নির্দিষ্ট স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গোলাম রব্বানীর কাছে তল্লাশি চালিয়ে অবৈধভাবে সংরক্ষিত ৯৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে স্থানীয়ভাবে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক অভিযোগ রয়েছে বলেও পুলিশ সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

এ ঘটনায় ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর ০৩। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।

ভোলাহাট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাদের চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

 আলোর সন্ধানে প্রতিদিন

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন