আলোর সন্ধানে প্রতিদিন

ওসমানীনগরে চুরির অভিযোগে আটক দুই যুবকের মাথা ন্যাড়া, ছবি-ভিডিও ভাইরাল

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর উপজেলায় চুরির অভিযোগে আটক দুই যুবকের মাথার চুল ন্যাড়া করে দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এবং আইনগত প্রশ্নও উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের সোমিলের রাস্তা এলাকার বাসিন্দা হালেমা বেগম (৬০)-এর গৃহপালিত দুটি হাঁস গত ২ এপ্রিল বিকেলে চুরি হয়। ঘটনার পর এলাকাবাসী সাগর (২০) ও আকবর (২০) নামে দুই যুবককে সন্দেহভাজন হিসেবে হাতেনাতে আটক করেন। আটক করার পর তাদের গণধোলাই দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে স্থানীয়রা ওই দুই যুবককে ইউনিয়ন পরিষদের সদস্যদের কাছে সোপর্দ করেন। পরে তাদের বুরুঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে চেয়ারম্যান আখলাকুর রহমানের নেতৃত্বে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত দুই যুবকের মাথার চুল ন্যাড়া করে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। এ সময়ের ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে সামাজিক শাস্তি হিসেবে সমর্থন জানালেও অনেকেই এটিকে আইনবহির্ভূত ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন। সচেতন মহলের মতে, অপরাধের অভিযোগ থাকলে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত ছিল, সালিশের মাধ্যমে এ ধরনের শাস্তি প্রদান গ্রহণযোগ্য নয়।

স্থানীয় সূত্র আরও জানায়, অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় হাঁস-মুরগি ও অন্যান্য মালামাল চুরির অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মামলা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সালিশের মাধ্যমে শাস্তি প্রদানের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়

বিষয় : #bnp

আপনার মতামত লিখুন

 আলোর সন্ধানে প্রতিদিন

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ওসমানীনগরে চুরির অভিযোগে আটক দুই যুবকের মাথা ন্যাড়া, ছবি-ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন