আলোর সন্ধানে প্রতিদিন

ওসমানীনগরে জমি নিয়ে বিরোধ: চাঁদা না দেওয়ায় দেয়াল ভাঙচুরের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা:

সিলেটের ওসমানীনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাঁদা না দেওয়ার জেরে নির্মিত সীমানা দেয়াল ভাঙচুর ও একটি দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার সাদীপুর ইউনিয়নের নুরপুর গ্রামে সংঘটিত এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, লন্ডন প্রবাসী জিলু মিয়া ক্রয়সূত্রে ১৯ শতক জমির মালিক। অন্যদিকে একই মৌজার ৫২৪ নম্বর দাগের জমিতে পারিবারিক উত্তরাধিকার সূত্রে মালিকানা দাবি করে আসছেন আব্দুর রহমানের নাতি শিপন। তিনি ওই জমির ৯ শতাংশের মধ্যে ২ শতাংশের মালিকানা দাবি করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, গত ২১ মার্চ গভীর রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইয়াওর মিয়া একাধিক মামলার আসামি পরিচয়ে ১৫–২০ জন সহযোগী নিয়ে ঘটনাস্থলে এসে নির্মিত সীমানা দেয়াল ভেঙে ফেলেন। পাশাপাশি সেখানে থাকা একটি দোকানঘরে তালা লাগিয়ে দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, ঘটনার আগে অভিযুক্তরা চাঁদা দাবি করেছিল এবং তা দিতে অস্বীকৃতি জানানোয় পরিকল্পিতভাবে এ ভাঙচুর চালানো হয়।

এ ঘটনায় প্রবাসী জিলু মিয়ার ভাতিজা নুশেদ আহমদ বাদী হয়ে ১৮ জনকে আসামি করে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাদী নুশেদ আহমদ বলেন, “আমার চাচার বৈধভাবে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে একটি প্রভাবশালী চক্র। তারা দীর্ঘদিন ধরে আমাদের হুমকি দিয়ে আসছিল। চাঁদা না দেওয়ায় গভীর রাতে দেয়াল ভেঙে ফেলে এবং দোকানে তালা লাগিয়ে দেয়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।”

অভিযুক্ত ইয়াওর মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “জমিটি নিয়ে আমাদের বৈধ দাবি রয়েছে। আমরা কোনো চাঁদা দাবি করিনি। প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ করছে।”

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

 আলোর সন্ধানে প্রতিদিন

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ওসমানীনগরে জমি নিয়ে বিরোধ: চাঁদা না দেওয়ায় দেয়াল ভাঙচুরের অভিযোগ

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন