আলোর সন্ধানে প্রতিদিন

তাজপুর বাজারে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দের অভিযোগ: আজ সকাল ১০টায় যাচাই-বাছাইয়ে নামছে প্রশাসন

ছবি সংগ্রহ নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি:

সিলেট জেলার ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে একটি দোকানে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের রিফাতের পাশের একটি দোকানে আনুমানিক ১০০ থেকে ১২০০ বস্তা সরকারি চাল মজুত রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম নিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে ওই দোকানে অস্বাভাবিকভাবে চাল আনা-নেওয়া লক্ষ্য করা যাচ্ছিল। তবে এটি সরকারি চাল কি না, তা নিয়ে নিশ্চিত হতে পারেননি কেউ। সাম্প্রতিক সময়ে বিষয়টি নিয়ে সন্দেহ বৃদ্ধি পেলে এলাকাবাসীর নজরে আসে এবং পরবর্তীতে বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়।

অভিযোগ উঠেছে, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণের জন্য নির্ধারিত চাল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল। যদি এ অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে এটি একটি গুরুতর অনিয়ম ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ ধরনের কর্মকাণ্ড সাধারণ মানুষের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার শামিল বলে মনে করছেন সচেতন মহল।

এদিকে, ঘটনার সত্যতা যাচাই-বাছাইয়ের জন্য আজ সকাল ১০টায় সংশ্লিষ্ট প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে বলে জানা গেছে। তদন্তে চালের উৎস, মজুতের বৈধতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে এবং কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, সরকারি খাদ্যসামগ্রী নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা উচিত নয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বর্তমানে পুরো বিষয়টি নিয়ে তাজপুর বাজারসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সবাই প্রশাসনের তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে।

বিষয় : #bnp #osmani Nagar #সিলেট #বিশ্বনাথ উপজেলা #জামাল পুর

আপনার মতামত লিখুন

 আলোর সন্ধানে প্রতিদিন

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

তাজপুর বাজারে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দের অভিযোগ: আজ সকাল ১০টায় যাচাই-বাছাইয়ে নামছে প্রশাসন

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

নিজস্ব প্রতিনিধি:

সিলেট জেলার ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে একটি দোকানে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের রিফাতের পাশের একটি দোকানে আনুমানিক ১০০ থেকে ১২০০ বস্তা সরকারি চাল মজুত রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম নিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে ওই দোকানে অস্বাভাবিকভাবে চাল আনা-নেওয়া লক্ষ্য করা যাচ্ছিল। তবে এটি সরকারি চাল কি না, তা নিয়ে নিশ্চিত হতে পারেননি কেউ। সাম্প্রতিক সময়ে বিষয়টি নিয়ে সন্দেহ বৃদ্ধি পেলে এলাকাবাসীর নজরে আসে এবং পরবর্তীতে বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়।

অভিযোগ উঠেছে, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণের জন্য নির্ধারিত চাল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল। যদি এ অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে এটি একটি গুরুতর অনিয়ম ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ ধরনের কর্মকাণ্ড সাধারণ মানুষের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার শামিল বলে মনে করছেন সচেতন মহল।

এদিকে, ঘটনার সত্যতা যাচাই-বাছাইয়ের জন্য আজ সকাল ১০টায় সংশ্লিষ্ট প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে বলে জানা গেছে। তদন্তে চালের উৎস, মজুতের বৈধতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে এবং কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, সরকারি খাদ্যসামগ্রী নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা উচিত নয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বর্তমানে পুরো বিষয়টি নিয়ে তাজপুর বাজারসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সবাই প্রশাসনের তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে।

 আলোর সন্ধানে প্রতিদিন

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন