আলোর সন্ধানে প্রতিদিন

ত্রিশালে পিতার হাতে সন্তান খুন

ত্রিশালে পিতার হাতে সন্তান খুন

 ময়মনসিংহ প্রতিনিধি ::

ময়মনসিংহের ত্রিশালে তিন বছরের শিশু লাবিবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা সোহাগ মিয়াকেই প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

বুধবার (১ এপ্রিল) বিকেলে লাবিবকে তার নানার বাড়ি থেকে নিয়ে যান পিতা সোহাগ মিয়া। তিনি সন্তানকে নিজের কাছে রাখার কথা বলে তাকে সঙ্গে করে নিয়ে যান। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও শিশুটি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা এবং খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকায় নানার বাড়ির  কিছুটা দূরে প্রতিবেশি ইলিয়াসের বাড়ি সংলগ্ন সড়কের পাশে লাবিবের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, রায়েরগ্রামের হারিজ ডাকাতের ছেলে সোহাগ মিয়া দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি একাধিক বিয়ে করেছেন নিহত লাবিবের মা লামিয়া তার তৃতীয় স্ত্রী। পারিবারিক কলহের কারণে লামিয়া ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করি। ঘটনার পর থেকে শিশুর বাবা সোহাগ মিয়া পলাতক রয়েছেন। এটি একটি হত্যাকাণ্ড। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয় : #সিলেট

আপনার মতামত লিখুন

 আলোর সন্ধানে প্রতিদিন

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ত্রিশালে পিতার হাতে সন্তান খুন

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন