পত্নীতলা উপজেলা প্রতিনিধিঃ
সাম্প্রতিক সময়ে ভারত থেকে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে পুশ-ইনের আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় নওগাঁ পত্নীতলা উপজেলার সীমান্ত এলাকায় কঠোর সতর্ক ও অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নজিপুর ১৪ বিজিবি ব্যাটালিয়ন উদ্যোগে সীমান্তবর্তী এলাকায়(৭ জুন) রবিবার বিকাল ৫ টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতিদিন মাইকিং জনসচেতনামূলক প্রচার এবং বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিজিবি সদস্যরা সীমান্ত সংলগ্ন গ্রাম গুলোতে গিয়ে জনগণকে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন। একই সঙ্গে সীমান্তের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
১৪ ব্যাটালিয়ন বিজিবি সূত্রে জানা যায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী সর্বদা প্রস্তুত আছে। সীমান্ত দিয়ে কোন ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা রোধে কঠোর অবস্থা গ্রহণ করা হয়েছে। তারা আরও বলেন আমরা সীমান্তবর্তী গ্রাম গুলোতে গিয়ে গ্রামবাসীর সঙ্গে দফায় দফায় আলাপ-আলোচনা করছি এবং গ্রামবাসীর সাথে নিয়ে টহল দেওয়া হচ্ছে এবং সীমান্তের বিজিবি ক্যাম্পগুলোকে বাড়তি সতর্কতার আওতায় রাখা হয়েছে।
সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, বিজিবি এই উদ্যোগকে সীমান্ত এলাকার মানুষেরমধ্যে সচেতনতা বৃদ্ধি করেছে এবং তারা যেকোনো মুহূর্তে সন্দেহজনক তথ্য দ্রুত বিজিবি বাহিনীকে জানানো ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন, এবং সার্বক্ষণিক তারা আমাদের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন।
বিজিবি সদস্যরা জানিয়েছেন, সীমান্তে শান্তি শৃঙ্খলা গজায় রাখা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত এই অভিযান ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন