আলোর সন্ধানে প্রতিদিন

বিশ্বনাথে যুবদল নেতার মায়ের মৃত্যুতে তাহসিনা রুশদীর লুনার শোক

ছবি সংগ্রহ মোঃ রাজন আহমদ

মোঃ রাজন আহমদ, 

নির্বাহী সম্পাদকঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ও হাজারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল কাহার সজির-এর মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিলেট-২ (ওসমানীনগর-विश्वনাথ) আসনের সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।

সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জননেতা এম. ইলিয়াস আলীর একান্ত সচিব মোঃ ময়নুল হক কর্তৃক প্রেরিত এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তাহসিনা রুশদীর লুনা বলেন, “একজন মমতাময়ী মায়ের মৃত্যু পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।”

এদিকে আব্দুল কাহার সজির-এর মায়ের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

বিষয় : #bnp #osmani Nagar #সিলেট #বিশ্বনাথ উপজেলা #জামাল পুর #গোপালগঞ্জ #

আপনার মতামত লিখুন

 আলোর সন্ধানে প্রতিদিন

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

বিশ্বনাথে যুবদল নেতার মায়ের মৃত্যুতে তাহসিনা রুশদীর লুনার শোক

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

মোঃ রাজন আহমদ, 

নির্বাহী সম্পাদকঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ও হাজারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল কাহার সজির-এর মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিলেট-২ (ওসমানীনগর-विश्वনাথ) আসনের সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।

সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জননেতা এম. ইলিয়াস আলীর একান্ত সচিব মোঃ ময়নুল হক কর্তৃক প্রেরিত এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তাহসিনা রুশদীর লুনা বলেন, “একজন মমতাময়ী মায়ের মৃত্যু পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।”

এদিকে আব্দুল কাহার সজির-এর মায়ের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

 আলোর সন্ধানে প্রতিদিন

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন