নিজস্ব প্রতিবেদক:
উপজেলা পরিষদ নির্বাচনের এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, ওসমানীনগর উপজেলা নির্বাচনে প্রায় অর্ধডজন প্রার্থীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এদের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য সৈয়দ এনামুল হক এনাম পীর অন্যতম। তিনিও এবার নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে এলাকায় জোর আলোচনা রয়েছে।
জানা যায়, প্রভাবশালী বিএনপি নেতা এনাম পীর এর আগেও ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে অল্প ব্যবধানে পরাজিত হলেও তিনি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছেন। সিলেটের একটি আধ্যাত্মিক পরিবারের সন্তান হিসেবে তিনি বরাবরই নির্বাচনমুখী। দলীয় সমর্থন ও জনগণের ভালোবাসা নিয়ে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। গ্রাম আদালতের সহায়ক ব্যক্তি হিসেবে দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে নিরলস ভূমিকা পালন করছেন। পাশাপাশি একজন শিল্পপতি হিসেবে সামাজিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে।
দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং সাংগঠনিক দক্ষতার কারণে ইতোমধ্যে তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।
এ বিষয়ে এনাম পীরের ঘনিষ্ঠ সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন এবং মাঠপর্যায়ে গণসংযোগ জোরদার করেছেন। সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও তাদের সমস্যা-সম্ভাবনা জানার চেষ্টা করছেন তিনি।
প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে সৈয়দ এনামুল হক এনাম পীর বলেন,দল ও এলাকার মানুষের সমর্থন পেলে আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেব। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।
এদিকে,সৈয়দ এনামুল হক এনাম পীরের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে। দলীয় সমর্থন পেলে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন, যার ফলে এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হতে শুরু করেছে।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন