ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর জোনাল অফিসে নানা অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। বিশেষ করে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান ও ত্রুটিপূর্ণ মিটার পরিবর্তনে দীর্ঘসূত্রতার কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, নতুন মিটার ও বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করার পরও মাসের পর মাস পার হলেও তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। ‘মিটার ও তারের সংকট’ দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার সময়ক্ষেপণ করছে বলে দাবি তাদের।
এ অবস্থায় নতুন নির্মাণাধীন বাসাবাড়ির মালিক, ব্যবসায়ী এবং সাধারণ গ্রাহকেরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন। অনেক ক্ষেত্রে জরুরি প্রয়োজনে বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় তাদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এদিকে পুরোনো মিটারে অতিরিক্ত বা ‘ভূতুড়ে বিল’ আসার অভিযোগ থাকলেও তা পরিবর্তনে কর্তৃপক্ষের অনীহা দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। গ্রাহকদের দাবি, অভিযোগ জানালেও যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
স্থানীয় পাচপাড়া গ্রামের শাহ আনহার মিয়া ও বোয়ালজোড় এলাকার সৈয়দ হুমায়ুন কবিরসহ একাধিক ভুক্তভোগী বলেন,
“সব ধরনের কাগজপত্র জমা দেওয়ার পরও শুধু মিটার না থাকার অজুহাতে আমাদের ঘুরতে হচ্ছে। বারবার অফিসে গেলেও নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয় না।”
অভিযোগ রয়েছে, অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীকে অতিরিক্ত অর্থ প্রদান করলে দ্রুত কাজ সম্পন্ন হলেও সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে একই সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
এছাড়া মিটার সংকটের কারণে ত্রুটিপূর্ণ বা পুরোনো মিটার পরিবর্তনও সম্ভব হচ্ছে না। ফলে বিদ্যুৎ বিল নিয়ে জটিলতা এবং অতিরিক্ত বিলের অভিযোগ দিন দিন বাড়ছে।
এ বিষয়ে ওসমানীনগর পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নাইমুল হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে অফিস সূত্রে জানা গেছে, কেন্দ্রীয়ভাবে মিটার সরবরাহ কম থাকায় এ সংকট তৈরি হয়েছে। নতুন মিটার সরবরাহ পাওয়া গেলে দ্রুত গ্রাহকদের সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে ভুক্তভোগী গ্রাহকরা দ্রুত এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে করে মিটার সংকট নিরসন করে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে।
বিষয় : #osmani Nagar

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন