আলোর সন্ধানে প্রতিদিন

যুবসমাজকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করতে গুরুত্ব দিচ্ছে সরকার মোছাঃ তাহসিনা রুশদীর এমপি

ছবি সংগ্রহ মোঃ রাজন আহমদ

নিজস্ব সংবাদদাতা:

 সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন,  অদম্য পরিশ্রম, শৃঙ্খলা ও দৃঢ় মনোবলের মাধ্যমে তানভীর আন্তর্জাতিক ব্যাডমিন্টন অঙ্গনে দেশের জন্য স্বর্ণপদক অর্জন করে বাংলাদেশের মর্যাদা বিশ্ব দরবারে আরও উঁচুতে তুলে ধরেছেন। তানভীরের এই সাফল্য প্রমাণ করে, সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে বাংলাদেশের তরুণরাই আন্তর্জাতিক অঙ্গনে দেশকে প্রতিনিধিত্ব করতে সক্ষম। তার এই অর্জন নতুন প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করবে। আব্দুল জাহির তানভীর শুধু বিশ্বনাথের নয়, তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল রত্ন। তার এই অর্জন পুরো জাতির জন্য গর্বের।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার যুবসমাজকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছে। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়ার উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।”

শনিবার (১১ এপ্রিল) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৫’ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ডাবলসে প্রথম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জনকারী জাতীয় দলের খেলোয়াড় আব্দুল জাহির তানভীরকে এ সংবর্ধনা প্রদান করা হয়। পরে উপজেলার কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।

অনুষ্ঠানের  স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান। 

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বিশ্বনাথের সত্তিশ উত্তর পাড় গ্রামে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে গিয়ে খোঁজ খবর নেন এমপি তাহসিনা রুশদীর।

এদিকে, শনিবার সকালে এমপি তাহসিনা রুশদীর লুনা ওসমানী নগর উপজেলায় ২ হাজার ৩০০ জন কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ করেন। পরে উপজেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞান মেলা পরিদর্শন করেন। এরপর উপজেলার চকবাজার আলিম মাদরাসার নতুন ভবনের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

মো. ময়নুল হক 

একান্ত সচিব 

সংসদ সদস্য,  সিলেট -০২

বিষয় : #বিশ্বনাথ উপজেলা

আপনার মতামত লিখুন

 আলোর সন্ধানে প্রতিদিন

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

যুবসমাজকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করতে গুরুত্ব দিচ্ছে সরকার মোছাঃ তাহসিনা রুশদীর এমপি

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন