আলোর সন্ধানে প্রতিদিন

ইলিয়াস আলীসহ সকল গুমের বিচার ও নিখোঁজদের সন্ধান দাবি তাহসিনা রুশদীর

​নিজস্ব প্রতিবেদকঃ 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আবেগঘন বক্তব্যে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান এবং বিগত শাসনামলে হওয়া সকল গুমের বিচার দাবি করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। সোমবার (৩০ মার্চ) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই দাবি জানান।

​​সংসদে দাঁড়িয়ে তাহসিনা রুশদীর বলেন, "২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী থেকে আমার স্বামী এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলীকে গুম করা হয়। আজ প্রায় ১৪ বছর অতিবাহিত হতে চললেও আমরা জানি না তারা কোথায় আছেন? তাদের পরিণতি কী হয়েছে?

তিনি আরও বলেন, "আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি এক বছরেরও বেশি সময়—প্রায় দেড় বছর হতে চলল। ইলিয়াস আলী ও সুমন পারভেজসহ আরও যারা গুম হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা এখনো তাদের প্রিয়জনের ফেরার অপেক্ষায় পথ চেয়ে আছে।

​গুমের শিকার ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে তাহসিনা রুশদীর সংসদে তিনটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেন:

১. ​অবস্থান ও পরিণতি স্পষ্ট করা: গুম হওয়া ব্যক্তিদের বর্তমান অবস্থান এবং তাদের ভাগ্যে কী ঘটেছে তা রাষ্ট্রকে জানাতে হবে।

২. ​জড়িতদের বিচার: বিগত ১৭ বছরের শাসনামলে যারা এই গুম ও খুনের সাথে জড়িত ছিল, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।

৩. ​পুনর্বাসন ও আর্থিক জটিলতা নিরসন: গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলো যে দীর্ঘমেয়াদী আর্থিক ও আইনি জটিলতায় ভুগছে, তা নিরসনে সরকারি পুনর্বাসনের দাবি জানান তিনি।

​​এমপি লুনা দাবি করেন, গত ১৭ বছরে যারা গুম ও খুনের শিকার হয়েছেন, তাদের সকলকে 'জুলাইযোদ্ধা' হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। তিনি তার বক্তব্যে রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের প্রকৃত চিত্র এবং বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের রূপরেখা তুলে ধরেছেন, যা প্রশংসার দাবিদার।

​বক্তব্যের শেষাংশে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ এ দেশ থেকে গুম-খুন নির্মূল হবে এবং একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠিত হবে।

বিষয় : #osmani Nagar

আপনার মতামত লিখুন

 আলোর সন্ধানে প্রতিদিন

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ইলিয়াস আলীসহ সকল গুমের বিচার ও নিখোঁজদের সন্ধান দাবি তাহসিনা রুশদীর

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন