আলোর সন্ধানে প্রতিদিন

ওসমানীনগরের তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নতুন আলোচনায় আক্তার আহমদ শাহিন

মোঃ আক্তার আহমদ শাহিন

 আসন্ন ওসমানীনগর উপজেলার ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নতুন মুখ যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি মোঃ আক্তার আহমদ শাহিন এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করলেও নিজ জন্মভূমি তাজপুর ইউনিয়নের মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক অটুট রয়েছে। বিভিন্ন সময় সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ, মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় অব্যাহত রেখেছেন তিনি। সর্বস্তরের মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলেও জানা গেছে।

স্থানীয়দের অনেকের প্রত্যাশা, একজন শিক্ষিত, সৎ, পরিচ্ছন্ন ভাবমূর্তির তরুণ নেতৃত্ব হিসেবে মোঃ আক্তার আহমদ শাহিন নির্বাচিত হলে তাজপুর ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন, আধুনিক সেবা নিশ্চিতকরণ এবং জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

এ বিষয়ে মোঃ আক্তার আহমদ শাহিন বলেন, "তাজপুর ইউনিয়নের প্রতিটি মানুষই আমার আপনজন। আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের সেবা করার দৃঢ় প্রত্যয় নিয়েই চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা, উন্নয়ন এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। এজন্য আমি সকলের দোয়া, সহযোগিতা ও মূল্যবান সমর্থন কামনা করছি।"

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তাজপুর ইউনিয়নে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নতুন মুখ হিসেবে মোঃ আক্তার আহমদ শাহিনের অংশগ্রহণ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

বিষয় : #osmani Nagar #সিলেট #বিশ্বনাথ উপজেলা #জামাল পুর #গোপালগঞ্জ #ঢাকা

আপনার মতামত লিখুন

 আলোর সন্ধানে প্রতিদিন

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ওসমানীনগরের তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নতুন আলোচনায় আক্তার আহমদ শাহিন

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

 আসন্ন ওসমানীনগর উপজেলার ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নতুন মুখ যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি মোঃ আক্তার আহমদ শাহিন এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করলেও নিজ জন্মভূমি তাজপুর ইউনিয়নের মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক অটুট রয়েছে। বিভিন্ন সময় সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ, মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় অব্যাহত রেখেছেন তিনি। সর্বস্তরের মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলেও জানা গেছে।

স্থানীয়দের অনেকের প্রত্যাশা, একজন শিক্ষিত, সৎ, পরিচ্ছন্ন ভাবমূর্তির তরুণ নেতৃত্ব হিসেবে মোঃ আক্তার আহমদ শাহিন নির্বাচিত হলে তাজপুর ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন, আধুনিক সেবা নিশ্চিতকরণ এবং জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

এ বিষয়ে মোঃ আক্তার আহমদ শাহিন বলেন, "তাজপুর ইউনিয়নের প্রতিটি মানুষই আমার আপনজন। আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের সেবা করার দৃঢ় প্রত্যয় নিয়েই চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা, উন্নয়ন এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। এজন্য আমি সকলের দোয়া, সহযোগিতা ও মূল্যবান সমর্থন কামনা করছি।"

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তাজপুর ইউনিয়নে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নতুন মুখ হিসেবে মোঃ আক্তার আহমদ শাহিনের অংশগ্রহণ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

 আলোর সন্ধানে প্রতিদিন

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন