আলোর সন্ধানে প্রতিদিন

প্রবাসীদের সঙ্গে সেতুবন্ধন গড়তে প্রথমবার যুক্তরাজ্য সফরে সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর লুনা

ছবি সংগ্রহ মোঃ রাজন আহমদ

মোঃ আব্দুল হান্নান 

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

এমপি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লোনা। আগামী বুধবার তিনি ঢাকা থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন। সংসদ সদস্য হিসেবে এটিই তার প্রথম বিদেশ সফর হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে একাধিক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। প্রবাসীদের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা, দেশের উন্নয়নে তাদের অবদান এবং বিশেষ করে সিলেট-২ আসনের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করবেন।

এ ছাড়া যুক্তরাজ্যে অবস্থানকালে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের কর্মসূচিও রয়েছে তার। এসব বৈঠকে প্রবাসীদের কল্যাণ, বিনিয়োগের সুযোগ এবং এলাকার উন্নয়নকে আরও গতিশীল করার নানা দিক উঠে আসবে বলে জানা গেছে।

স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে যুক্তরাজ্যপ্রবাসী সিলেটবাসীর সঙ্গে সংসদ সদস্যের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে প্রবাসীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, মতামত ও প্রত্যাশা সরাসরি জানার সুযোগ সৃষ্টি হবে, যা ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। তাই সংসদ সদস্যের এই সফরকে ঘিরে প্রবাসী ও স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের বিশ্বাস, সফর শেষে অর্জিত অভিজ্ঞতা এবং প্রবাসীদের পরামর্শ কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।

বিষয় : #osmani Nagar #সিলেট #বিশ্বনাথ উপজেলা #জামাল পুর #গোপালগঞ্জ #আমারদশ

আপনার মতামত লিখুন

 আলোর সন্ধানে প্রতিদিন

বুধবার, ১৫ জুলাই ২০২৬

প্রবাসীদের সঙ্গে সেতুবন্ধন গড়তে প্রথমবার যুক্তরাজ্য সফরে সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর লুনা

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

মোঃ আব্দুল হান্নান 

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

এমপি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লোনা। আগামী বুধবার তিনি ঢাকা থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন। সংসদ সদস্য হিসেবে এটিই তার প্রথম বিদেশ সফর হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে একাধিক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। প্রবাসীদের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা, দেশের উন্নয়নে তাদের অবদান এবং বিশেষ করে সিলেট-২ আসনের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করবেন।

এ ছাড়া যুক্তরাজ্যে অবস্থানকালে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের কর্মসূচিও রয়েছে তার। এসব বৈঠকে প্রবাসীদের কল্যাণ, বিনিয়োগের সুযোগ এবং এলাকার উন্নয়নকে আরও গতিশীল করার নানা দিক উঠে আসবে বলে জানা গেছে।

স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে যুক্তরাজ্যপ্রবাসী সিলেটবাসীর সঙ্গে সংসদ সদস্যের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে প্রবাসীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, মতামত ও প্রত্যাশা সরাসরি জানার সুযোগ সৃষ্টি হবে, যা ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। তাই সংসদ সদস্যের এই সফরকে ঘিরে প্রবাসী ও স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের বিশ্বাস, সফর শেষে অর্জিত অভিজ্ঞতা এবং প্রবাসীদের পরামর্শ কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।

 আলোর সন্ধানে প্রতিদিন

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন