সিলেটের ওসমানীনগর উপজেলায় বৃহস্পতিবার (২ জুলাই) দিনব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা: তাহসিনা রুশদীর লুনা।
দিনের শুরুতে তিনি উপজেলার দয়ামীর শিশু পল্লী পরিদর্শন করে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন। পরে তাঁর উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
দুপুরে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার আটটি ইউনিয়নের দুই হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কৃষকের উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
দিনব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষার্থীদের সহায়তা প্রদান, স্বাস্থ্যসেবা কার্যক্রম তদারকি, বৃক্ষরোপণ এবং কৃষি উপকরণ বিতরণসহ নানা কর্মসূচিতে অংশ নিয়ে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা একটি কর্মব্যস্ত দিন অতিবাহিত করেন।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন