সিলেটের বালাগঞ্জের কুশিয়ারা নদীর তীরবর্তী শীতলপাটি সমৃদ্ধ জনপদের অন্যতম বিদ্যাপীঠ বালাগঞ্জ সরকারি কলেজের কলেজ ম্যাগাজিন ‘উজ্জীবন’ ও স্মৃতি এলবাম প্রকাশিত হয়েছে।
গত ১১ জুন কলেজের হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দুই ফর্মার রঙিন ম্যাগাজিন ‘উজ্জীবন’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
ইতিহাসনির্ভর ও নান্দনিক এই ম্যাগাজিনটির সম্পাদনা করেন কলেজের প্রভাষক অমিতা রানী দাস। ম্যাগাজিনটির নামকরণ করেন একই কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. ইমরুল কায়েছ মৃধা।
প্রকাশিত ম্যাগাজিনে বাণী দিয়েছেন বর্তমান সরকারের শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন,শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।
প্রতিষ্ঠানটির প্রকাশিত স্মৃতির এলবামে মোট ১১টি ছবি স্থান পেয়েছে। এর মধ্যে প্রথম ছবিতে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে দেখা যায় সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানকে এবং দ্বিতীয় ছবিতে তৎকালীন সহকারী অধ্যাপক ও বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছুরাব আলী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে স্মারক প্রদান করতে দেখা যায়।
ম্যাগাজিনে অধ্যক্ষের বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছুরাব আলী কলেজের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন,বালাগঞ্জ সরকারি কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক-বাহক। ‘উজ্জীবন’ ম্যাগাজিন কলেজের সৃজনশীল কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করবে।
এছাড়া ম্যাগাজিনটিতে গল্প, কবিতা, আংশিক প্রাক্তন শিক্ষার্থী ডিরেক্টরি এবং বিভিন্ন আলোকচিত্র স্থান পেয়েছে। আলোকচিত্রে কলেজের ক্রীড়াঙ্গন, বৃক্ষরোপণ কর্মসূচি, ধর্মীয় অনুষ্ঠান, জাতীয় দিবস উদযাপন, সংবর্ধনা অনুষ্ঠানসহ নানা আয়োজন তুলে ধরা হয়েছে। সবশেষে সংযোজিত স্মৃতি এলবামে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর নাম ও ছবি বিশেষভাবে স্থান পেয়েছে।
এছাড়া প্রকাশিত ম্যাগাজিনে বালাগঞ্জের ঐতিহ্যবাহী শীতলপাটি নিয়ে একটি বিশেষ লেখা লিখেছেন সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন। তিনি জানান, এই ঐতিহ্যবাহী শিল্প বালাগঞ্জের ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ম্যাগাজিনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বিষয় : #osmani Nagar

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন