আলোর সন্ধানে প্রতিদিন

শিক্ষার আলো ছড়াতে প্রবাসী বাবুল মিয়ার ব্যতিক্রমী উদ্যোগ

ছবি সংগ্রহ মোঃ রাজন আহমদ

মোঃ রাজন আহমদ 

সিলেটের বিশ্বনাথ উপজেলায় যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক বাবুল মিয়ার উদ্যোগ ও অর্থায়নে শতাধিক মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাবুল মিয়া বৈরাগীগাঁও মানিকপুর গ্রামের বাসিন্দা, ওল্ডহাম বিশ্বনাথ সোসাইটি ইউকের সহ-সভাপতি এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. সেবুল মিয়া।

সমাজকর্মী মশরফ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক সেবুল মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ টিপু এবং সমাজকর্মী সফিক মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বী আব্দুল মতিন, নওধার সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সুনা মিয়া, আফতাব উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মো. সেবুল মিয়া বলেন, “প্রাথমিক শিক্ষা হলো একজন শিক্ষার্থীর জীবনের মূল ভিত্তি। আজকের শিশুরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই সন্তানদের শিক্ষার প্রতি অভিভাবকদের বিশেষ গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও বলেন, “প্রবাসে অবস্থান করেও বাবুল মিয়া এলাকার শিক্ষার্থীদের কথা চিন্তা করে যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।”

তিনি প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে বলেন, “দেশের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের এ অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।”

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শতাধিক মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর হাতে খাতা, কলম, বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

বিষয় : #osmani Nagar #সিলেট #বিশ্বনাথ উপজেলা #জামাল পুর #গোপালগঞ্জ #আমারদশ #ঢাকা

আপনার মতামত লিখুন

 আলোর সন্ধানে প্রতিদিন

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

শিক্ষার আলো ছড়াতে প্রবাসী বাবুল মিয়ার ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

মোঃ রাজন আহমদ 

সিলেটের বিশ্বনাথ উপজেলায় যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক বাবুল মিয়ার উদ্যোগ ও অর্থায়নে শতাধিক মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাবুল মিয়া বৈরাগীগাঁও মানিকপুর গ্রামের বাসিন্দা, ওল্ডহাম বিশ্বনাথ সোসাইটি ইউকের সহ-সভাপতি এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. সেবুল মিয়া।

সমাজকর্মী মশরফ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক সেবুল মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ টিপু এবং সমাজকর্মী সফিক মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বী আব্দুল মতিন, নওধার সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সুনা মিয়া, আফতাব উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মো. সেবুল মিয়া বলেন, “প্রাথমিক শিক্ষা হলো একজন শিক্ষার্থীর জীবনের মূল ভিত্তি। আজকের শিশুরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই সন্তানদের শিক্ষার প্রতি অভিভাবকদের বিশেষ গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও বলেন, “প্রবাসে অবস্থান করেও বাবুল মিয়া এলাকার শিক্ষার্থীদের কথা চিন্তা করে যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।”

তিনি প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে বলেন, “দেশের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের এ অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।”

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শতাধিক মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর হাতে খাতা, কলম, বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

 আলোর সন্ধানে প্রতিদিন

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন