নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে শুক্রবার (২৬ জুন) দুপুরে সিলেট প্রেসক্লাবের সামনে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ সিলেট চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, অতীতে রাষ্ট্রীয় নিপীড়নের অংশ হিসেবে অনেক মানুষ নির্যাতন, গুম ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর আইন, জবাবদিহিতা এবং মানবাধিকার সুরক্ষায় শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই। তারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার নির্যাতন ও গুম প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করবে।
তারা মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করার পাশাপাশি নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশন এবং এর অপশনাল প্রটোকলের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান। বক্তাদের মতে, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে আইনের সমান প্রয়োগ ও বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
‘অধিকার’ সিলেট চ্যাপ্টারের ফোকাল পার্সন সাংবাদিক আনাস হাবিব কলিন্সের সভাপতিত্বে এবং মানবাধিকারকর্মী ফায়যুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ মাওলানা এমরান আলম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, জননেতা এম. ইলিয়াস আলীর একান্ত সহকারী মো. ময়নুল হক, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম.এ. হান্নান, খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও আয়কর আইনজীবী পারভেজ আহমদ, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সোহেল, দৈনিক বণিক বার্তার সিলেট ব্যুরো প্রধান নূর আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুর রহমান রানা, সাংবাদিক লবীব আহমদ, আয়কর আইনজীবী রুজেল আহমদ, সিনিয়র সাংবাদিক মুহিব আলী, সনাতন কল্যাণ সোসাইটির এয়ারপোর্ট থানা সভাপতি জয়ন্তী বালা দেবী, দৈনিক ভোরের ডাকের সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, জাতীয় ছাত্রশক্তির জেলা সেক্রেটারি জামিল আহমদ, দৈনিক এশিয়া পোস্টের সিলেট ব্যুরো প্রধান শুয়াইবুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের কোতোয়ালী থানা সভাপতি মাজহারুল ইসলাম, মানবাধিকারকর্মী আবু বকর শিকদার, বদরুল আমিন চৌধুরী, ফাহাদ আহমদ এবং সাংবাদিক এস.এম. শহীদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নির্যাতনমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে রাষ্ট্র, নাগরিক সমাজ এবং মানবাধিকার সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা গেলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে এবং জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার সুসংহত হবে।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন