বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি:
আব্দুল হান্নান
সিলেটের বিশ্বনাথ থানার পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ৫ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জনকে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে এবং ১ জনকে বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআই সামসুল ইসলাম ও এসআই ওবায়দুর রহমানের নেতৃত্বে পৃথক টিম এ অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে, গত সোমবার (০৮ জুন ২০২৬) নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলাটি বিশ্বনাথ থানার মামলা নং-০৫/৬৯ হিসেবে রুজু রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—
হাবিবুর রহমান (২৩), পিতা: চিনু মিয়া, গ্রাম: মুরাদপুর।
তোবারক মিয়া (২৭), পিতা: সমশের আলী, গ্রাম: রায়পুর।
আমির হোসেন (৩২), পিতা: মৃত চুনু মিয়া, গ্রাম: আগোয়া, থানা: বানিয়াচং।
তাজুল ইসলাম (২৪), পিতা: আব্দুল হাই, গ্রাম: দুলিখাল তেতুইয়া, জেলা: হবিগঞ্জ।
দ্বিতীয় অভিযানে, গত ০৭ জুন ২০২৬ তারিখে বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আরেকটি মামলার এজাহারভুক্ত আসামি মো. রেজওয়ার আহমদ পারভেজ (২৭)-কে গ্রেপ্তার করা হয়। তিনি রামপাশা গ্রামের মাসুক আলী ও ফুলমালা বেগমের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিশ্বনাথ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন