আলোর সন্ধানে প্রতিদিন

বিশ্বনাথে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

ছবি সংগ্রহ নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে থানা পুলিশ। পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবা ও প্রায় ৭৫০ গ্রাম গাঁজাসহ ফয়ছল আহমদ (৩৯) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ফয়ছল উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমানের সার্বিক দিক-নির্দেশনায় এসআই ফুল মিয়ার নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম উপজেলার রামচন্দ্রপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ফয়ছল আহমদের নিজ বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, আটক ফয়ছল আহমদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদক সংক্রান্ত অন্তত চারটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি গোপনে এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। তার আটকের ফলে এলাকায় মাদক চক্রের একটি সক্রিয় অংশ ভেঙে দেওয়া সম্ভব হয়েছে বলে মনে করছে পুলিশ।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, নিয়মিত ও জোরদার অভিযান অব্যাহত থাকলে মাদকের ভয়াবহতা থেকে সমাজকে অনেকটাই রক্ষা করা সম্ভব হবে এবং তরুণ প্রজন্মকে এই অভিশাপ থেকে দূরে রাখা যাবে।

বিষয় : #bnp #osmani Nagar #সিলেট #বিশ্বনাথ উপজেলা #জামাল পুর #গোপালগঞ্জ

আপনার মতামত লিখুন

 আলোর সন্ধানে প্রতিদিন

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

বিশ্বনাথে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

নিজস্ব প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে থানা পুলিশ। পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবা ও প্রায় ৭৫০ গ্রাম গাঁজাসহ ফয়ছল আহমদ (৩৯) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ফয়ছল উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমানের সার্বিক দিক-নির্দেশনায় এসআই ফুল মিয়ার নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম উপজেলার রামচন্দ্রপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ফয়ছল আহমদের নিজ বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, আটক ফয়ছল আহমদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদক সংক্রান্ত অন্তত চারটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি গোপনে এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। তার আটকের ফলে এলাকায় মাদক চক্রের একটি সক্রিয় অংশ ভেঙে দেওয়া সম্ভব হয়েছে বলে মনে করছে পুলিশ।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, নিয়মিত ও জোরদার অভিযান অব্যাহত থাকলে মাদকের ভয়াবহতা থেকে সমাজকে অনেকটাই রক্ষা করা সম্ভব হবে এবং তরুণ প্রজন্মকে এই অভিশাপ থেকে দূরে রাখা যাবে।

 আলোর সন্ধানে প্রতিদিন

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন