ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। রবিবার (১২ এপ্রিল) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে একটি প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ গাঁজা সিলেটে পাচারের তথ্য পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণডারা ইউনিয়নের অলিপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়।
এ সময় একটি সিলভার রঙের প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। প্রাথমিকভাবে তারা গাড়িতে মাদক থাকার কথা অস্বীকার করলেও তল্লাশিতে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটকরা হলেন— ওসমানীনগর উপজেলার দক্ষিণ রাইকদারা গ্রামের আরব আলী (২৫) ও উত্তর মজলিশপুরে বসবাসরত সারোয়ার মিয়া (৫৫)। সারোয়ার মিয়ার স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার খাইলাজুড়ী গ্রাম।
র্যাব জানায়, আটকরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে আটকদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন