আলোর সন্ধানে প্রতিদিন

লন্ডনে BBCCI-এর সেক্রেটারি পদে দ্বিতীয়বার নির্বাচিত বিশ্বনাথের কৃতি সন্তান তোফাজ্জুল আলম তোফায়েল

ছবি সংগ্রহ মোঃ আব্দুল হান্নান

মোঃ আব্দুল হান্নান, 

বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি:

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও সমাজসেবক, সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের সাহাবাসপুর গ্রামের কৃতি সন্তান জনাব তোফাজ্জুল আলম তোফায়েল ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BBCCI) লন্ডন অঞ্চলের সেক্রেটারি হিসেবে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।

লন্ডনের সুপরিচিত সোনারগাঁও রেস্টুরেন্টের ডাইরেক্টর হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি প্রবাসে বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং কমিউনিটির বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত।

তাঁর সততা, দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক সক্ষমতা এবং ব্যবসায়িক অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ BBCCI লন্ডন অঞ্চলের সদস্যরা আবারও তাঁর ওপর আস্থা রেখে সেক্রেটারি পদে নির্বাচিত করেছেন।

এ গৌরবময় অর্জনে বিশ্বনাথ উপজেলাসহ সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা জনাব তোফাজ্জুল আলম তোফায়েলকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর দূরদর্শী নেতৃত্বে BBCCI লন্ডন অঞ্চলের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বিনিয়োগ সম্প্রসারণ ও বাংলাদেশ-যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বিষয় : #osmani Nagar #সিলেট #বিশ্বনাথ উপজেলা #জামাল পুর #গোপালগঞ্জ #ঢাকা

আপনার মতামত লিখুন

 আলোর সন্ধানে প্রতিদিন

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

লন্ডনে BBCCI-এর সেক্রেটারি পদে দ্বিতীয়বার নির্বাচিত বিশ্বনাথের কৃতি সন্তান তোফাজ্জুল আলম তোফায়েল

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

মোঃ আব্দুল হান্নান, 

বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি:

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও সমাজসেবক, সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের সাহাবাসপুর গ্রামের কৃতি সন্তান জনাব তোফাজ্জুল আলম তোফায়েল ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BBCCI) লন্ডন অঞ্চলের সেক্রেটারি হিসেবে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।

লন্ডনের সুপরিচিত সোনারগাঁও রেস্টুরেন্টের ডাইরেক্টর হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি প্রবাসে বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং কমিউনিটির বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত।

তাঁর সততা, দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক সক্ষমতা এবং ব্যবসায়িক অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ BBCCI লন্ডন অঞ্চলের সদস্যরা আবারও তাঁর ওপর আস্থা রেখে সেক্রেটারি পদে নির্বাচিত করেছেন।

এ গৌরবময় অর্জনে বিশ্বনাথ উপজেলাসহ সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা জনাব তোফাজ্জুল আলম তোফায়েলকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর দূরদর্শী নেতৃত্বে BBCCI লন্ডন অঞ্চলের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বিনিয়োগ সম্প্রসারণ ও বাংলাদেশ-যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

 আলোর সন্ধানে প্রতিদিন

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন