বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধার প্রজন্মের সাবেক সিলেট বিভাগীয় ভাইস প্রেসিডেন্ট ও রাজপথের লড়াকু সৈনিক জনাব ইয়াওর আলী-এর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ও দক্ষিণ গোয়ালা বাজারে পৃথকভাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বর্তমানে ইয়াওর আলী উন্নত চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যে তাঁর একটি অস্ত্রোপচার (অপারেশন) হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় এলাকাজুড়ে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের মধ্যে দোয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে।
শুক্রবার বাদ আসর তাজপুর এলাকায় এবং শনিবার (২৫ জুলাই) বাদ আসর দক্ষিণ গোয়ালা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জননেতা হুমায়ূন কবির সমর্থক ফোরামের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা, মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ এবং বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ূন কবির এবং ভারতে চিকিৎসাধীন ইয়াওর আলী-এর সুস্থতা, দীর্ঘায়ু ও সফল চিকিৎসা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণও কামনা করা হয়।
আয়োজকরা বলেন, ইয়াওর আলী দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতিতে ত্যাগ, সংগ্রাম ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থেকেছেন। তাঁরা তাঁর দ্রুত সুস্থ হয়ে মানুষের মাঝে ফিরে আসার জন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেন।
বিষয় : #osmani Nagar

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন