নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ওসমানীনগরের পরিচিত সালিশী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম হাজী ধন মিয়া সাহেবের সুযোগ্য সন্তান অলিউর রহমান।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে একটি আধুনিক, উন্নয়নমুখী ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অলিউর রহমান।
তিনি বলেন, “আমি ৬নং তাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি। জনগণ সুযোগ দিলে সবার সহযোগিতায় একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব।”
এদিকে স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড ও জনসেবামূলক বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত থাকায় অলিউর রহমানের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে এলাকায় ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, এখনো ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। তবে সম্ভাব্য প্রার্থীরা বিভিন্নভাবে গণসংযোগ ও জনসম্পৃক্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বিষয় : #osmani Nagar

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন