আলোর সন্ধানে প্রতিদিন

ওসমানীনগরে মাদক, জুয়া ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে পুলিশের জিরো টলারেন্স নীতি ঘোষণা

ছবি সংগ্রহ ওসমানী নগর উপজেলা প্রতিনিধি

সিলেটের ওসমানীনগর উপজেলায় মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে পুলিশ। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলার দয়ামীর ইউনিয়নের নতুন বাজার এবং উসমানপুর ইউনিয়নের ময়না বাজারে পৃথকভাবে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মুরশেদুল আলম।

সভায় তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

ওসি মো. মুরশেদুল আলম বলেন,মাদক, জুয়া, অনলাইন জুয়া, চুরি ও ডাকাতির মতো অপরাধ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ দমনে পুলিশের অবস্থান কঠোর। অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশ কোনো অপরাধীকে ছাড় দেবে না। মাদক কিংবা জুয়া সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করা হলে তাদের পক্ষে কোনো ধরনের সুপারিশ না করার জন্যও তিনি সবাইকে আহ্বান জানান।

এসময় তিনি সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সন্দেহজনক কোনো ব্যক্তি, অপরিচিত চলাচল কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত পুলিশকে অবহিত করতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিট মিটিংয়ে বাজার পরিচালনা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

বিষয় : #osmani Nagar #সিলেট #বিশ্বনাথ উপজেলা #জামাল পুর #গোপালগঞ্জ #আমারদশ #ঢাকা

আপনার মতামত লিখুন

 আলোর সন্ধানে প্রতিদিন

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ওসমানীনগরে মাদক, জুয়া ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে পুলিশের জিরো টলারেন্স নীতি ঘোষণা

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সিলেটের ওসমানীনগর উপজেলায় মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে পুলিশ। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলার দয়ামীর ইউনিয়নের নতুন বাজার এবং উসমানপুর ইউনিয়নের ময়না বাজারে পৃথকভাবে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মুরশেদুল আলম।

সভায় তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

ওসি মো. মুরশেদুল আলম বলেন,মাদক, জুয়া, অনলাইন জুয়া, চুরি ও ডাকাতির মতো অপরাধ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ দমনে পুলিশের অবস্থান কঠোর। অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশ কোনো অপরাধীকে ছাড় দেবে না। মাদক কিংবা জুয়া সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করা হলে তাদের পক্ষে কোনো ধরনের সুপারিশ না করার জন্যও তিনি সবাইকে আহ্বান জানান।

এসময় তিনি সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সন্দেহজনক কোনো ব্যক্তি, অপরিচিত চলাচল কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত পুলিশকে অবহিত করতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিট মিটিংয়ে বাজার পরিচালনা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

 আলোর সন্ধানে প্রতিদিন

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন