আলোর সন্ধানে প্রতিদিন

জাতীয় সম্পদ রক্ষায় আনসার-ভিডিপি’র মানবিক উদ্যোগ: চামড়া সংরক্ষণে মাঠে নামছে প্রশিক্ষিত ভিডিপি সদস্যরা

ছবি সংগ্রহ মোঃ আরিফুল ইসলাম,

মোঃ আরিফুল ইসলাম, 

নওগাঁ জেলা প্রতিনিধি

ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংগ্রহ, সংরক্ষণ এবং লবণের সঠিক ব্যবহার পদ্ধতি নিশ্চিতকরণের লক্ষ্যে নওগাঁর ১১ টি উপজেলায় ৩৫০ জন আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎গত (২৪ মে, ২০২৬) জেলা কমান্ড্যান্ট , আনসার-ভিডিপি নওগাঁ মহোদয়ের ‍দিক নির্দেশনায় বিভিন্ন উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ-২০২৬ কর্মসূচির আয়োজন করা হয়।

‎নওগাঁ সদর উপজেলা প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ মোহাম্মাদ আমিনুল ইসলাম ও সভাপতিত্ব করেন জনাব মোঃ হুমায়ুন কবির ,জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, নওগাঁ। এছাড়াও অন্যান্য উপজেলার কর্মশালাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ব-স্ব উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ। 

‎প্রশিক্ষণে তারা বলেন, দেশের অর্থনৈতিক সম্পদ হিসেবে পশুর চামড়ার গুরুত্ব অপরিসীম। চামড়া ছাড়ানো এবং প্রাথমিক সংরক্ষণে অসচেতনতার কারণে প্রতিবছর প্রচুর চামড়া নষ্ট হয়। বাংলাদেশ আনসার ও ভিডিপির “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা” —এই মূলমন্ত্রকে ধারণ করে আসন্ন ঈদুল আযহায় মাঠ পর্যায়ে চামড়া সম্পদ রক্ষায় সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আসন্ন পবিত্র ঈদ উল আযহায় কুরবানীর পশুর চামড়ার গুণগত মান বজায় রেখে সঠিকভাবে চামড়া সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সহায়তা করতে দেশের প্রান্তিক পর্যায়ে কাজ করবে বাহিনীর স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যরা। এরই ধারাবাহিকতায় বাহিনীতে প্রথমবারের মতো খুলনা, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী—এই ৪টি রেঞ্জের আওতাধীন ২৯টি জেলায় সর্বমোট ৪,১৫৩ জন ভিডিপি সদস্যকে চামড়া সংগ্রহ, সংরক্ষণ, পরিষ্কারকরণ, লবণ প্রয়োগ ও ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের সহযোগিতায় এ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। প্রশিক্ষণে কুরবানীর পশুর চামড়া সঠিক পদ্ধতিতে ছাড়ানো, নির্ধারিত পরিমাণ লবণ ব্যবহার, চামড়া ভাঁজ ও সংরক্ষণের নিয়ম, দ্রুত প্রক্রিয়াজাতকরণ, পরিবেশ দূষণ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে হাতে-কলমে শিক্ষা প্রদান করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যরা মাঠপর্যায়ে সাধারণ মানুষকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করবেন এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চামড়া সংরক্ষণ কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবেন। 

জাতীয় সম্পদ রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। পর্যায়ক্রমে দেশের সকল জেলায় স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যদের এই প্রশিক্ষণের আওতায় এনে চামড়া শিল্পের বিকাশ ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যে বাহিনীর এ জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

বিষয় : #আমারদশ

আপনার মতামত লিখুন

 আলোর সন্ধানে প্রতিদিন

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

জাতীয় সম্পদ রক্ষায় আনসার-ভিডিপি’র মানবিক উদ্যোগ: চামড়া সংরক্ষণে মাঠে নামছে প্রশিক্ষিত ভিডিপি সদস্যরা

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন