গত ২১ মে ২০২৬ তারিখে এক সংবাদ বিবৃতিতে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সিলেট বিভাগীয় কমিটির কার্যালয় থেকে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে সংগঠনের প্রেসিডেন্ট মো: আনোয়ার হোসাইন বলেন,
“শিশু রামিশার মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক, ন্যাক্কারজনক ও অমানবিক। একটি নিষ্পাপ শিশুর ওপর এমন নির্মমতা পুরো সমাজকে স্তব্ধ করে দিয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”
তিনি আরও বলেন, “রামিশার পরিবারের আহাজারিতে আজ আকাশ ভারী হয়ে গেছে। সন্তান হারানোর বেদনায় পরিবারটি ভেঙে পড়েছে। এমন জঘন্য অপরাধের বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে। তাই অপরাধীদের ফাঁসির আওতায় এনে এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার প্রতিষ্ঠা করতে হবে।”
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। তারা প্রশাসনের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সিলেট বিভাগীয় কমিটি দেশবাসীকে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন হওয়ার আহ্বান জানায় এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানায়।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন