নিজস্ব প্রতিনিধঃ
সিলেটের ওসমানীনগরে দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হাবিবুর রহমান চৌধুরী জয়নালকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়। তবে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আদালত থেকে পরবর্তীতে তিনি জামিনে মুক্তি লাভ করেছেন।
বুধবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার বুরুঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জয়নাল উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের তিলাপাড়া (মুক্তারপুর) গ্রামের মৃত ফজলুর রহমান চৌধুরীর ছেলে। তিনি সিলেট সিটি করপোরেশনের পলাতক সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের আপন মামা হিসেবেও এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে দায়রা মামলা নং ১৬৭৮/১৩ ও ১৩৪৩/১৩-এর এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি হিসেবে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার তদন্ত ওসির নেতৃত্বে একদল পুলিশ বুরুঙ্গা বাজারের একটি কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেখানে অবস্থানরত জয়নালকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা পরবর্তীতে তিনি জামিনে মুক্তি লাভ করেন। হাবিবুর রহমান চৌধুরী জয়নাল
রাজনৈতিক পটপরিবর্তনের পর জয়নাল বিএনপির একটি বলয়ের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলে নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচিত করার চেষ্টা করেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরশেদুল আলম ভূইয়া জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিন ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন