ওসমানীনগরে প্রবাসীর কন্যার জন্মদিন উপলক্ষে অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ।
ইব্রাহিম খান ইমন
ওসমানীনগর (সিলেট): প্রতিনিধি
ব্যক্তিগত ও পারিবারিক উৎসবের আনন্দকে অসহায় মানুষের সাথে ভাগ করে নেওয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো সিলেটের ওসমানীনগরে।
কুয়েত প্রবাসী বিশিষ্ট সমাজসেবী মো. হেলাল উদ্দিনের একমাত্র কন্যা হাবিবার জন্মদিন উপলক্ষে এলাকার গৃহহীন ও অসহায় মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে ওসমানীনগর উপজেলার তাজপুর দিঘরগয়াসপুর সড়ক সংলগ্ন ‘রুফিয়া মঞ্জিল’ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়। এদিন ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার মোট ১৬টি সুবিধাবঞ্চিত পরিবারের হাতে ঘর নির্মাণের জন্য ঢেউটিন তুলে দেওয়া হয়।
সমাজসেবী আব্দুল বারীর সভাপতিত্বে এবং সোলেমান খানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন— ইউপি সদস্য সিরাজ উদ্দিন খান আনহার, খালেদ আহমদ খুকু, তুরন আহমদ, সাংবাদিক জিল্লুর রহমান জিলু, শাহ মোহাম্মদ হেলাল এবং ইব্রাহীম খান ইমন'সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, "জন্মদিনের মতো ব্যক্তিগত আনন্দের মুহূর্তকে মানবসেবার মাধ্যমে উদযাপন করা সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে আসলে অসহায় মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে এবং মানবিক বন্ধন আরও সুদৃঢ় হবে।"
সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং কন্যার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন তাজপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন