ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণ: তাজপুরে ভূমি মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ওসমানী নগর ( সিলেট) প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ ও আনুষঙ্গিক জটিলতা নিরসনে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকেল ৩ ঘটিকায় তাজপুর কদমতলাস্থ শেরাটন সেন্টারের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া, নোটিশ প্রদান এবং জমির শ্রেণিভিত্তিক মূল্য নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ভূমি মালিকরা জানান, ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় এল.এ মামলা নং- ০৬/২০২১-২২ ও ০৮/২০২১-২২
৪ (১) অনুযায়ী প্রথম নোটিশ গত ১১/১২/২০২২ তারিখে প্রদান করা হয়।
মালিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, ২০২০ সালে প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের মৌখিক নির্দেশনায় অনেক মালিক তাদের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ রাখেন। এর ফলে দীর্ঘ সময় ধরে ভবনগুলো অসমাপ্ত অবস্থায় পড়ে আছে, যা মালিকদের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
জমির শ্রেণি ও বাজার মূল্য: দুলিয়ারবন্দ, ইলাশপুর ও বরায়া মৌজার মহাসড়ক সংলগ্ন জমিগুলো মূলত 'বাজার' বা 'দোকানভিটি' শ্রেণির অন্তর্ভুক্ত। ভূমি মালিকরা দাবি জানান, অধিগ্রহণের ক্ষেত্রে যেন বর্তমান বাজার দর এবং স্থাপনার সঠিক মূল্যায়ন নিশ্চিত করা হয়।
সভায় উপস্থিত ভূমি মালিকরা মহাসড়ক উন্নয়নের মতো জাতীয় প্রকল্পের প্রতি একাত্মতা প্রকাশ করেন, তবে একইসাথে সাধারণ মালিকরা যাতে ন্যায্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত না হন এবং দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
উক্ত মতবিনিময় সভায় দুলিয়ারবন্দ, ইলাশপুর ও বরায়া মৌজার বিপুল সংখ্যক ভূমি মালিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন