আলোর সন্ধানে প্রতিদিন

ওসমানীনগরে সাংবাদিক শরিফ চৌধুরীর নববর্ষের শুভেচ্ছা ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা

ইব্রাহিম খান ইমন 

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে ওসমানীনগর উপজেলাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক শরিফ আহমেদ চৌধুরী।

​এক বিবৃতিতে তিনি বলেন, "পহেলা বৈশাখ আমাদের সকল সংকীর্ণতা পরিহার করে উদার নৈতিক জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। মনের ভিতরের সকল ক্লেশ ও জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যমে বাঁচার প্রেরণা যোগায়। আমরা যে বাঙালি এবং বিশ্বের বুকে এক গর্বিত জাতি—পহেলা বৈশাখের বর্ষবরণ আমাদের সেই স্বাজাত্যবোধ ও বাঙালিয়ানাকে নতুন করে উজ্জীবিত করে।"

​শরিফ চৌধুরী আরও উল্লেখ করেন যে, নববর্ষ হলো কল্যাণ ও নতুন জীবনের প্রতীক। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি মুছে ফেলে নতুন সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনায় এই সার্বজনীন লোকউৎসব পালিত হয়।

​বিবৃতিতে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "ভোরের আলোয় রাঙিয়ে উঠুক নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনা। মনের সকল গ্লানি ভুলে মানুষ নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখুক। বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য ঢাক-ঢোল-মাদলের তালে যুগে যুগে অম্লান থাকুক। মুছে যাক সকল কলুষতা, আর শান্তির বার্তা পৌঁছে যাক প্রতিটি ঘরে। নববর্ষের নবরূপে রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত, সুন্দর ও সমৃদ্ধ হোক আমাদের আগামীর দিনগুলো।"

​আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা ব্যক্ত করে তিনি উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

 আলোর সন্ধানে প্রতিদিন

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ওসমানীনগরে সাংবাদিক শরিফ চৌধুরীর নববর্ষের শুভেচ্ছা ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন