ওসমানীনগরে পহেলা বৈশাখের আমেজ: উপজেলাবাসীকে যুবদল নেতা আহবাবুল হোসাইনের শুভেচ্ছা
ওসমানীনগর ( সিলেট) প্রতিনিধি
অতীতের গ্লানি মুছে নতুনের আহ্বানে উদিত হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের নতুন সূর্য। বাঙালির ঐতিহ্য আর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহবাবুল হোসাইন আহবাব।
আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "পহেলা বৈশাখ কেবল একটি দিন নয়, বরং এটি বাঙালির আত্মপরিচয় ও হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতির প্রতীক। বর্ষবরণের এই উৎসব আমাদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়।"
তিনি আরও উল্লেখ করেন, জীর্ণ ও পুরাতনকে পেছনে ফেলে নতুনের শুভ্রতায় প্রতিটি মানুষের জীবন সুন্দর হয়ে উঠুক। উৎসবমুখর এই দিনে তিনি ওসমানীনগরের সর্বস্তরের মানুষের ঘরে ঘরে শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ কামনা করেন।
শুভেচ্ছা বার্তার শেষে আহবাবুল হোসাইন বলেন, "নতুন বছরের নতুন আলো আমাদের সবার জীবনে বয়ে আনুক কল্যাণ ও সুন্দর আগামীর নিশ্চয়তা। সবাইকে শুভ নববর্ষ।"

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন