আলোর সন্ধানে প্রতিদিন

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন কৃষক দল নেতা মুক্তার আহমেদ বকুল

ওসমানীনগরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন কৃষক দল নেতা মুক্তার আহমেদ বকুল

​ইব্রাহিম খান ইমন, 

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

​জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে শুভ্র, সুন্দর আর কল্যাণময়তার প্রত্যাশায় উদিত হয়েছে নতুন বছরের নতুন সূর্য। নতুন আশা ও স্বপ্নে উদ্দীপ্ত হৃদয়ে বরণ করে নেওয়া হচ্ছে ১৪৩৩ বঙ্গাব্দকে। বাঙালির এই প্রাণের উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে ওসমানীনগর উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ওসমানীনগর উপজেলা কৃষক দলের আহবায়ক ও জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক 

 মুক্তার আহমেদ বকুল।

​সংবাদমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। কালের পরিক্রমায় বছর ঘুরে আসা এই নববর্ষ আমাদের পুরাতনকে পেছনে ফেলে সামনে চলার অফুরন্ত প্রেরণা জোগায়। এটি বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, রীতি-নীতি ও সংস্কৃতির ধারক-বাহক।”

​মুক্তার আহমেদ বকুল আরও উল্লেখ করেন, পহেলা বৈশাখের বিভিন্ন আনন্দ আয়োজনের মধ্য দিয়ে গোটা দেশ আজ উৎসবমুখর। এই শুভক্ষণে তিনি প্রত্যাশা করেন যে, গত বছরের সব গ্লানি ও জঞ্জাল ধুয়ে-মুছে যাক।

​উপজেলা কৃষক দলের পক্ষ থেকে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “নতুন বছরের নতুন সূর্য সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সুন্দর আগামীর নিশ্চয়তা।

 শুভ নববর্ষ ১৪৩৩।”

আপনার মতামত লিখুন

 আলোর সন্ধানে প্রতিদিন

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন কৃষক দল নেতা মুক্তার আহমেদ বকুল

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

ওসমানীনগরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন কৃষক দল নেতা মুক্তার আহমেদ বকুল

​ইব্রাহিম খান ইমন, 

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

​জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে শুভ্র, সুন্দর আর কল্যাণময়তার প্রত্যাশায় উদিত হয়েছে নতুন বছরের নতুন সূর্য। নতুন আশা ও স্বপ্নে উদ্দীপ্ত হৃদয়ে বরণ করে নেওয়া হচ্ছে ১৪৩৩ বঙ্গাব্দকে। বাঙালির এই প্রাণের উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে ওসমানীনগর উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ওসমানীনগর উপজেলা কৃষক দলের আহবায়ক ও জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক 

 মুক্তার আহমেদ বকুল।

​সংবাদমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। কালের পরিক্রমায় বছর ঘুরে আসা এই নববর্ষ আমাদের পুরাতনকে পেছনে ফেলে সামনে চলার অফুরন্ত প্রেরণা জোগায়। এটি বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, রীতি-নীতি ও সংস্কৃতির ধারক-বাহক।”

​মুক্তার আহমেদ বকুল আরও উল্লেখ করেন, পহেলা বৈশাখের বিভিন্ন আনন্দ আয়োজনের মধ্য দিয়ে গোটা দেশ আজ উৎসবমুখর। এই শুভক্ষণে তিনি প্রত্যাশা করেন যে, গত বছরের সব গ্লানি ও জঞ্জাল ধুয়ে-মুছে যাক।

​উপজেলা কৃষক দলের পক্ষ থেকে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “নতুন বছরের নতুন সূর্য সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সুন্দর আগামীর নিশ্চয়তা।

 শুভ নববর্ষ ১৪৩৩।”

 আলোর সন্ধানে প্রতিদিন

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন