আলোর সন্ধানে প্রতিদিন

গোপালগঞ্জে ৪০ লাখ টাকার ইয়াবা ও নগদ অর্থসহ ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ইয়াসিন খান:গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ শহিদুল ইসলাম আকাশ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ভোর রাতে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়।ঘটনাস্থলে গিয়ে জানা যায়, অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১০ হাজার ২৭৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এছাড়া তার কাছ থেকে ২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪২ হাজার টাকা জব্দ করা হয়েছে।কাশিয়ানী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় এবং দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।পরে দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে জব্দকৃত মাদক ও নগদ অর্থসহ গ্রেপ্তারকৃত আকাশকে উপস্থিত করে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিস্তারিত জানানো হয়।পুলিশের দাবি, গোপালগঞ্জ জেলায় এটিই এখন পর্যন্ত মাদকের সবচেয়ে বড় চালান উদ্ধার করার ঘটনা।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

গোপালগঞ্জে ৪০ লাখ টাকার ইয়াবা ও নগদ অর্থসহ ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার