আলোর সন্ধানে প্রতিদিন

রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতি উদ্ধার:চিকিৎসায় বন বিভাগ,,

মনির হোসেন, চট্টগ্রাম। রাঙ্গামাটির লংগুদু উপজেলার ভাসাইনাদ্যামে ২ টি বন্য হাতিকে উদ্ধার করেছে উত্তর চট্টগ্রাম বনবিভাগ। স্থানীয়  সূত্রে জানা যায়,শুক্রবার (১০ ই এপ্রিল ) উদ্ধারকৃত ২ টি হাতির মধ্যে একটি পুরুষ হাতি অন্যটি স্ত্রী হাতি এদের মধ্যে পুরুষ হাতিটি খুবই  অসুস্থ হয়ে পড়ায় পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ ও প্রফেসর ড.বিবেকের নেতৃত্বে ডুলা হাজারা সাফারি পার্ক  এবং সিভাসু র একটি বিশেষজ্ঞ দল অসুস্থ হাতিটিকে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেছে। আগামী এক সপ্তাহ ধরে হাতি টিকে খাবারের মাধ্যমে ঔষধ খাওয়ানো হবে। হাতি দুটি বর্তমানে পার্বত্য চট্টগ্রামের উত্তর বনবিভাগের দায়িত্বে রয়েছে এবং চিকিৎসাধীন আছে বলে জানা যায়। চিকিৎসা শেষে হাতি দুটিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হবে বলে ধারণা  করা হচ্ছে।

রাঙ্গামাটিতে অসুস্থ  বন্য হাতি উদ্ধার:চিকিৎসায় বন বিভাগ,,