প্রিন্ট এর তারিখ : ২১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
শায়েস্তাগঞ্জে র‍্যাবের জালে ৭০ কেজি গাজাসহ আটক ওসমানীনগরের সারোয়ার ও আরব আলী
ইব্রাহিম খান ইমন ||
শায়েস্তাগঞ্জে র্যাবের জালে ৭০ কেজি গাজাসহ আটক ওসমানীনগরের সারোয়ার ও আরব আলীওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। রবিবার (১২ এপ্রিল ) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—ঢাকা থেকে একটি প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ মাদক সিলেটের দিকে পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মণডারা ইউনিয়নের অলিপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়।এসময় একটি সিলভার রঙের প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা দুই ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাড়িতে গাঁজা থাকার কথা স্বীকার করে।পরবর্তীতে প্রাইভেটকারটি তল্লাশি করে প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাইভেটকারসহ দুইজনকে আটক করা হয়।আটকরা হলেন আরব আলী (২৫), পিতা তৈয়ব আলী, গ্রাম দক্ষিণ রাইকদারা এবং সারোয়ার মিয়া (৫৫), পিতা মৃত জালাল মিয়া, গ্রাম উত্তর মজলিশপুর, আরব আলী ওসমানীনগর উপজেলার দক্ষিণ রাইকদারা গ্রামের বাসিন্দা হলেও সারোয়ার মিয়া দীর্ঘদিন থেকে ওসমানীনগর উপজেলার মজলিস পুর গ্রামে বসবাস করে আসছেন তবে তার স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ জেলার তাহির পুর থানার খাইলাজুড়ী গ্রামে।র্যাব জানায়, আটকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে আসামিদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন