প্রিন্ট এর তারিখ : ১৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
ওসমানীনগরে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু: দেহে চিহ্ন দেখে সন্দেহ, ময়নাতদন্তে পাঠাল পুলিশ
ওসমানীনগর প্রতিনিধি ||
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের দুলিয়ারবন্দ এলাকায় নেফুর আলী (৪৫) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। দেহে বিভিন্ন চিহ্ন দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলিয়ারবন্দ গ্রামের বাসিন্দা নেফুর আলী শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নিজ ঘরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত তাজপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেটের নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।পরে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে তাকে নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ বাড়িতে নিয়ে আসার পর তার চাচা সাখাওয়াত আলীসহ স্বজনরা মুখমণ্ডল ও গলায় বিভিন্ন চিহ্ন দেখতে পান। এতে সন্দেহ হলে তারা ওসমানীনগর থানা পুলিশকে খবর দেন।খবর পেয়ে পুলিশ রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে ঘটনাস্থলে গিয়ে সাক্ষীদের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ নিজেদের হেফাজতে নেয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।১১/০৪/২০২৬
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন