প্রিন্ট এর তারিখ : ১৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬
পারিবারিক কলহের জেরে নওগাঁর পোরশায় স্বামী কর্তৃক স্ত্রীকে খুন, আসামি স্বামী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ জেলা প্রতিনিধি ||
মোঃ আরিফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি: অদ্য ০১/০৪/২০২৬ খ্রি তারিখ বেলা অনুমান ১২.৩০ ঘটিকার সময় জনৈক মোঃ মকিম (৩৬), পিতা-মৃত ওলিদ, সাং-শিতলী ডাঙ্গাপাড়া, থানা-পোরশা, জেলা-নওগাঁ পারিবারিক কলোহের জের ধরে তাহার নিজ বাড়ীতে স্ত্রী মোছাঃ মর্জিনা খাতুন (২৮), পিতা-মশিউর রহমান, সাং-শিতলী ডাঙ্গাপাড়া, থানা-পোরশা, জেলা-নওগাঁকে প্রেসার কুকার দিয়া এলোপাতাড়ীভাবে মাথার পিছনে, মুখে ও নাকে আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। নিকটতম আত্মীয়স্বজন ভিকটিমকে তাৎক্ষনিক পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রত্যাক্ষ করিয়া ভিকটিমকে মৃত ঘোষনা করে। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথেই পুলিশ সুপারের ঘাতক স্বামীকে গ্রেফতার করার জন্য অফিসার ইনচার্জ কে জরুরী নির্দেশনা প্রদান করেন। অফিসার ইনচার্জ পোরশা থানার নেতৃত্বে অদ্য ০১/০৪/২০২৬ খ্রি. তারিখ দুপুর ১৪.১৫ ঘটিকার সময় পোরশা থানা পুলিশের একটি বিশেষ টিম ঘাতক স্বামী মো মকিমকে পালানোর সময় তাকে গ্রেফতার করে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন