প্রিন্ট এর তারিখ : ১৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
সেরা প্রতিনিধি হিসেবে সম্মাননা ক্রেস্ট পেলেন সাংবাদিক মোঃ ফজলু মিয়া
মোঃ রাজন আহমদ , নির্বাহী সম্পাদক ||
নিজস্ব প্রতিনিধি:দৈনিক সিলেটের সংবাদ পত্রিকার প্রতিনিধি সম্মেলন শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় সিলেট নগরীর বারুতখানা এলাকার ফুড প্যারাডাইসে অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সম্মেলনে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমূলক সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। সত্য, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”সম্মেলনে গণমুখী সাংবাদিকতা, স্থানীয় সমস্যা ও জনদুর্ভোগ সাহসিকতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রতিনিধি সম্মেলন শেষে মতবিনিময়, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এবং সম্মাননা প্রদান পর্ব অনুষ্ঠিত হয়।এ সময় পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, ধারাবাহিক কর্মদক্ষতা এবং স্থানীয় জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ প্রকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক সিলেটের সংবাদ পত্রিকার সেরা প্রতিনিধি হিসেবে সাংবাদিক মোঃ ফজলু মিয়া-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।সম্মাননা গ্রহণের পর সাংবাদিক মোঃ ফজলু মিয়া বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও সত্য, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।”সাংবাদিক মোঃ ফজলু মিয়ার সাংবাদিকতা জীবনে রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তিনি যুক্তরাজ্যভিত্তিক টিভি ওয়ান ইউকে-এর সিলেট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাভিশনের সিলেট জেলা প্রতিনিধি এমদাদ হোসেন দীপু-এর সঙ্গে ভিডিও এডিটর হিসেবে এবং আরটিভির সিলেট জেলা প্রতিনিধি কামরুজ্জামান রাজ্জাক রুনু-এর সঙ্গে সাংবাদিকতা ও গণমাধ্যম কার্যক্রমে কাজ করে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন।স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ, উন্নয়ন, সামাজিক ইস্যু ও মানুষের অধিকারভিত্তিক সংবাদ নিয়মিত প্রকাশের মাধ্যমে তিনি একজন দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিক হিসেবে সুনাম অর্জন করেছেন। তাঁর এই সম্মাননা অর্জনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন