প্রিন্ট এর তারিখ : ০২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬
নতুন বাংলাদেশ গঠনে দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির
মোঃ রাজন আহমদ , নির্বাহী সম্পাদক ||
সিলেট-২ আসনসহ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) । একই সঙ্গে ওসমানীনগর বিশ্বনাথ উপজেলার প্রতিটি ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দেশের উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।(১ জুলাই) দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন উপদেষ্টা প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিভিন্ন সুবিধাভোগীর মাঝে সহায়তা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। পাশাপাশি তিনি সড়ক উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সভাপতিত্বে সকাল সাড়ে ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অর্থ বিতরণ সভায় হুমায়ুন কবির বলেন, গ্রামীণ উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সহায়তা কার্যক্রম আরও জোরদার করতে সরকার বদ্ধপরিকর।প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, সরকারের নিয়মিত বরাদ্দের পাশাপাশি উপজেলার দৃশ্যমান উন্নয়নে মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সিলেট-২ আসনের প্রতিটি ঘরে গ্যাস সংযোগ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, এছাড়া উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান ইমরান রব্বানী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন আহমদ নুনু, আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য সৈয়দ এনামুল হক পীর, বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গয়াছ মিয়া, জেলা বিএনপি সদস্য সৈয়দ এনায়েত হোসেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সজ্জাদুর রহমান সজ্জাদ, জেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়া, বিএনপি নেতা আব্দুর রউফ, যুবনেতা সমর আলী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সফরের শুরুতে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিভিন্ন সুবিধাভোগীর মাঝে নগদ অর্থ বিতরণ করেন। পরে উপজেলার উমরপুর ইউনিয়নে নবনির্মিত একটি সড়কের উদ্বোধন করেন এবং আব্দু মিয়া কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন